মতলবে হামলার অভিযোগ নিয়ে বিতর্ক, এলাকাবাসীর গণস্বাক্ষর ও প্রতিবাদ

 

 

মতলব দক্ষিণ প্রতিনিধি :

মতলব দক্ষিণ উপজেলার উত্তর বাইশপুর পাঠান বাড়ীতে হামলা ও ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে বিতর্ক। একদিকে ভুক্তভোগীর অভিযোগ, অন্যদিকে সরেজমিনে এলাকাবাসীর ভিন্নমত সামনে এসেছে।

মতলব পৌরসভার ১ নং ওয়ার্ডের বাইশপুর গ্রামের পাঠান বাড়ির মোঃ লোকমান পাঠান অভিযোগ করেন, তার নির্মাণাধীন বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে এবং তার পরিবারকে হুমকি দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, হামলার সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ একাধিকবার কল করেও কোনো সহায়তা পাননি। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, জমি সংক্রান্ত বিরোধের জেরে মোঃ রাসেল পাঠান, মোঃ জলিল পাঠান, মোঃ সোহেল পাঠানসহ কয়েকজন এ ঘটনায় জড়িত।

তবে এ বিষয়ে এলাকায় সরেজমিনে খোঁজ নিয়ে ভিন্ন চিত্র পাওয়া গেছে বলে দাবি করেছেন স্থানীয়রা। এলাকাবাসীর একটি অংশের মতে, উক্ত হামলা ও ভাঙচুরের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

গত ১ মে ২০২৬, শুক্রবার মাগরিবের পর এলাকাবাসী ও স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে বিষয়টি যাচাই-বাছাই করা হয়। সেখানে উপস্থিত অনেকেই জানান, বাস্তবে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।

অভিযোগ অস্বীকার করে রাসেল পাঠান জানান, একই বাড়ীর লোকমান পাঠানের সাথে আমার জায়গা নিয়ে বিরোধ চলছে। সম্প্রতি তিনি জায়গা সংক্রান্ত বিরোধকে মারামারি মিথ্যা ঘটনা সাজিয়ে আমার ব্যবসায়িক সুনাম নষ্ট করার পায়তারা করছে। তিনি আরো বলেন, লোকমান পাঠান আমার দুঃসম্পর্কে চাচা হয়। তিনি আমার জায়গা বুঝিয়ে না দিয়ে ঘরের সামনে চলাচলের পথ বন্ধ করে বহুতল ভবন নির্মান করছেন। বহুতল ভবন নির্মান হলে আমার বাড়ীতে প্রবেশের চলাচলের পথ থাকবে না। লোকমান পাঠানের স্ত্রীর সাথে আমার কোন মারামারি ও কথা কাটাকাটির কোন ঘটনা ঘটেনি। এমনকি স্বর্ণ নিয়ে যাওয়ার অভিযোগটিও সম্পূর্ণ ভিত্তিহীন।”

ওই বাড়ীর রহমত উল্যাহ, রফিক, আক্কাছ, নুরুজ্জামান ও কলু পাঠানসহ একাধিক এলাকাবাসী জানান, ওই দিন রাসেল পাঠানের সাথে লোকমান পাঠানের স্ত্রীর সাথে কথা কাটাকাটি ও মারামারির ঘটনা ঘটেনি। ঘটনার প্রতিবাদে এলাকাবাসী গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন। প্রায় ৫০ জন এলাকাবাসী এই গণস্বাক্ষরে অংশগ্রহণ করেন এবং ভবিষ্যতে এ ধরনের মিথ্যা সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য মোঃ লোকমান পাঠান আহ্বান জানান।

 

Loading

শেয়ার করুন: