চাঁদপুরের  নতুন পুলিশ সুপার  মিজানুর রহমান

 

নিজস্ব প্রতিনিধি:

চাঁদপুর জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঝালকাঠি জেলার পুলিশ সুপার মো, মিজানুর রহমান।

মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন উপসচিব তৌছিফ আহমেদ।

একই প্রজ্ঞাপনে চাঁদপুরের পুলিশ সুপার মো. রবিউল হাসানকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার পদে বদলি করা হয়েছে। সহসাই নুতন পুলিশ সুপার চাঁদপুরে যোগ দেবেন।

Loading

শেয়ার করুন: