ফরিদগঞ্জে পুকুরে ভেসে উঠল বৃদ্ধার মরদেহ 

 

কেএম নজরুল ইসলাম :
নিখোঁজের চার দিন পর প্রতিবন্ধী বৃদ্ধের ভাসমান লাশ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ফরিদগঞ্জের পাইকপাড়া উত্তর ইউনিয়নের।
রবিবার (১৭ মে) সন্ধ্যায় উপজেলার উত্তর নদনা এলাকার খাঁ বাড়ির পুকুরে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। মৃত ব্যক্তির পরনে ভারী পোশাক ছিল এবং হাতে ছিল টর্চলাইট।
নিহত মো. শফিকুর রহমান (৬৫) ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়নের ১নং ওয়ার্ডের উপাধিক উত্তর তফাদার বাড়ির মৃত মুনসুর আলী তফাদারের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, শফিকুর রহমান দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। এ কারণে তিনি প্রায়ই কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতেন। গত বৃহস্পতিবার বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। পরে পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি।
রবিবার সন্ধ্যায় উত্তর নদনা এলাকার খাঁ বাড়ির পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে কাছে গিয়ে সেটি শফিকুর রহমানের মরদেহ বলে শনাক্ত করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন জানান, “বৃদ্ধের মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।”

Loading

শেয়ার করুন: