প্রধানমন্ত্রীর প্রোগ্রামে সাংবাদিকরা যে পরিমাণ সহযোগিতা করেছেন তাতে সত্যিই আমরা মুগ্ধ :  এমপি মানিক

 

নিজস্ব প্রতিনিধি:

চাঁদপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময়  করেছেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

১৭ মে রবিবার রাতে চাঁদপুর প্রেসক্লাবে এই মতবিনিময় সভায় শেখ ফরিদ আহমেদ মানিক এমপি বলেন, গত কয়েক দিনের প্রোগ্রামে আপনারা

আমাদের সর্বাত্মক সহযোগিতা করেছেন এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানানোর জন্য

আজকের মতবিনিময়। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর প্রোগ্রামে আপনাদের সহযোগিতা ছিলো অভাবনীয়।  চাঁদপুরে কোন প্রোগ্রাম ভালো হলে এর স্বার্থকতা আমাদের সবার।  আপনারা আমাদেরকে যে পরিমাণ সহযোগিতা করেছেন তাতে সত্যিই আমরা মুগ্ধ। বিশেষ করে আল্লাহর রহমতে আমাদের প্রোগ্রাম অত্যন্ত ভালো হয়েছে। আগামী দিনেও আপনাদের সহযোগিতা চাই। যাতে আগামী দিনে সবাই মিলে সুন্দর একটি  চাঁদপুর গড়তে পারি।

সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাড.সলিম উল্যাহ সেলিম।

চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ লতিফের পরিচালনায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি বিএম হান্নান, গিয়াস উদ্দিন মিলন, শাহাদাত হোসেন শান্ত, রহিম বাদশা, এএইচএম আহসান উল্যাহ, সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহীন, আল ইমরান শোভন, কাদের পলাশ, সিনিয়র সাংবাদিক আলম পলাশ,  ফারুক আহমেদ ।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মোঃ সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি জালাল  চৌধুরী , শহীদ পাটওয়ারী, ইকবাল হোসেন পাটওয়ারী, শরীফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মির্জা জাকিরসহ আরো অনেকে।

Loading

শেয়ার করুন: