টেকসই নগর ব্যবস্থাপনা ও অবকাঠামো উন্নয়নে দিনব্যাপী কর্মমালা 

 

স্টাফ রিপোর্টার :

আধুনিক নগর সেবার উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে বিশ্ব ব্যাংকের সহায়তায় ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর বাস্তবায়নাধীন ‘রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট’ (RUTDP)-এর আওতায় দেশের বিভিন্ন পৌরসভায় ধারাবাহিক কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে ।

তারই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত চাঁদপুর পৌরসভার আয়োজনে পৌর মিলনায়তনে  দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

চাঁদপুর পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. এরশাদ উদ্দিনের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার প্রধান নির্বাহী কমকর্তা হিমাদ্রী খীসা। এতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্টের সহকারী প্রকৌশলী সাইফুর রহমান হৃদয়। দিনব্যাপি কর্মশালাটি উপস্থাপনা ও পরিচালনা করেন প্রকল্পের জেন্ডার স্পেশালিষ্ট সাজেদা বেগম ।

কর্মশালায় বক্তারা বলেন, দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের পৌরসভাগুলোর সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের পৌরসভাগুলোর সংযোগ জোরদারের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, গ্রামীণ ও নগর এলাকার অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন এবং জলবায়ু সহনশীল নগর ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করাই এ প্রকল্পের প্রধান লক্ষ্য।দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের পৌরসভাগুলোর সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের পৌরসভা গুলোর সংযোগ জোরদারের মাধ্যম অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে গ্রামীণ ও নগর এলাকার অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন এবং জলবায়ু সহনশীল নগর ব্যবস্থাপন প্রতিষ্ঠা করাই এ প্রকল্পের প্রধান লক্ষ্য।

এ প্রকল্পের প্রথম ধাপে দেশের ৩৬ টি জেলার অন্তর্ভুক্ত ৮১ টি পৌরসভা ও ৬ টি সিটি-কর্পোরেশনে কার্যক্রম বাস্তবায়িত হবে। এ প্রকল্পের মাধ্যম। প্রায় ২.১ কোটি মানুষ উপকৃত হবেন, যার মধ্যে রয়েছে ৫০% নারী। কর্মশালায় আরও জানানো হয়, প্রকল্পের আওতায় রাস্তা ও ফুটপাত উন্নয়ন, সড়কবাতি স্থাপন, ড্রেন নির্মাণ, পাবলিক টয়লেট, বাজার ও বাস টার্মিনাল উন্নয়ন, ডাম্পিং স্টেশন, সুপারমার্কেট, ব্রিজ ও কালভার্ট নির্মাণ, পৌর ভবন নির্মাণসহ বিভিন্ন আধুনিক নগর সেবার উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হবে।  বিশ্ব ব্যাংকের অর্থায়নে পরিচালিত এ প্রকল্প সামাজিক ও পরিবেশগত বিষয়সমূহকে গুরুত্ব দিয়ে এবং নারীর অংশগ্রহণ নিশ্চিত করে বাস্তবায়িত হবে।

কর্মশালায় পৌরসভার টাউন লেভেল কোঅর্ডিনেশন কমিটি (TLCC)-এর সদস্যবৃন্দ, প্রকল্পের কারিগরি বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট পরামর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলম পলাশ

Loading

শেয়ার করুন: