স্টাফ রিপোর্টার :
চাঁদপুরের সাংস্কৃতিক অঙ্গনকে আরও সুসংগঠিত, সমৃদ্ধ ও প্রাণবন্ত করে তোলার লক্ষ্যে চাঁদপুর সাংস্কৃতিক অঙ্গনের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় চাঁদপুর শহরের জোড় পুকুর পাড়স্থ সাহিত্য একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা ও সভাপতি, চাঁদপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী ও সংগঠনের নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাড. মো. নুরুল আমিন খান আকাশ।
সভায় বক্তারা বলেন, চাঁদপুরের সাংস্কৃতিক ঐতিহ্যকে আরো বিস্তৃত করতে সকল সংগঠনের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় বাড়ানো জরুরি। সাংস্কৃতিক চর্চা একটি সমাজকে মানবিক ও সচেতন করে তোলে। তাই সুস্থ সংস্কৃতি বিকাশে সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই। চাঁদপুরের সাংস্কৃতিক পরিমণ্ডলকে আরও গতিশীল করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তারা।
চাঁদপুর সাংস্কৃতিক অঙ্গনের সহ-সভাপতি অ্যাডভোকেট নুরুল হক কমলের সভাপতিত্বে এবং সভাপতি অ্যাড. আবুল কালাম সরকারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, চাঁদপুর রেলওয়ে কিন্ডার গার্টেনের অধ্যক্ষ ও সমাজসেবিকা মাহমুদা খানম, নটমঞ্চের প্রতিষ্ঠাতা পি. এম. বিল্লাল হোসাইন, দোয়েল সাংস্কৃতিক সংগঠনের সভাপতি ও গিটারশিল্পী দীলিপ কুমার ঘোষ, স্বপ্নকুঁড়ি সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভানেত্রী সুলতানা সেতু, নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. রতন বেপারী সেলিমসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিল্পী, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীরা অংশগ্রহণ করেন।
![]()