কচুয়া প্রতিনিধি ॥
চাঁদপুরের কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান এর গানম্যান আনসার সদস্য শাহ মনিরকে মাদকসহ গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ।মঙ্গলবার কচুয়া পৌরসভার কড়ইয়া মৎস আড়ৎ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রফতারকৃত শাহ মনিরের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার ৫নং পার্বতী ইউনিয়নের হিলা বাইচা মোল্লাবাড়ির এলাকার শাহ আলমের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে ইউএনওর কার্যালয়ে ডিউটি শেষ করে কড়ইয়া মাছের আরৎ যায় শাহ মনির । এসময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার কাছে ইয়াবা ট্যাবলেট পায়। পরে কচুয়া থানার পুলিশকে খবর দেয়, পুলিশ মাদকসহ আটক কচুয়া থানা নিয়ে আসে।
কচুয়া থানার ওসি আজিজুল ইসলাম জানান, আনসার সদস্য শাহ মনিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে তাকে বিজ্ঞ আদালতে মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
![]()