মেঘনা বার্তা সংবাদ প্রকাশের পর ডাকাতিয়া নদীতে কারেন্ট জাল জব্দ

 

জসিম উদ্দিন :

স্থানীয় দৈনিক দৈনিক মেঘনা বার্তা-য় “ডাকাতিয়া নদীতে রিং জাল দিয়ে মাছ শিকারে মহোৎসব” শিরোনামে সংবাদ প্রকাশের পর অবশেষে নড়েচড়ে বসেছে প্রশাসন। শনিবার (২৩ মে ২০২৬) ফরিদগঞ্জ পৌরসভা এলাকার ডাকাতিয়া নদীতে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে বিপুল পরিমাণ অবৈধ রিং জাল ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন ফরিদগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এআরএম জাহিদ হাসান এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মো. বেলায়েত হোসেন।

অভিযানকালে ডাকাতিয়া নদী থেকে ২০টি রিং জাল (রি-চাই) ও প্রায় ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে ফরিদগঞ্জ থানা পুলিশের উপস্থিতিতে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ সময় উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও ফরিদগঞ্জ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সচেতন মহল জানায়, সংবাদ প্রকাশের পর প্রশাসনের এ ধরনের উদ্যোগকে সাধারণ মানুষ ইতিবাচকভাবে দেখছেন। তারা নদীতে অবৈধ জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানান।

Loading

শেয়ার করুন: