রাস্তা পারাপার হতে গিয়ে প্রাণ গেল শিশুর

 

জেলা প্রতিনিধি,চাঁদপুর : চাঁদপুরের হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কে সিমেন্টের ট্রাকের ধক্কায় মিম আক্তার (৮) নামের তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে সড়কের অনি-রনি ব্রিকস্-এর সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে। মিম আক্তার হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের ৪নং ওয়ার্ড মুন্সী বাড়ির ইমান হোসেনের মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিম আক্তার নানির সাথে সড়কের পাশ্বে দাঁড়ানো ছিলো। হঠাৎ করে নানির হাত থেকে ছুঁটে সড়ক পারাপার হতে দৌড় দেয়। এতে রামগঞ্জগামী সিমেন্টের ট্রাক তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মারা যায় মিম আক্তার।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ ট্রাকটি জব্দ করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Loading

শেয়ার করুন: