সম্পাদকের ঈদ শুভেচ্ছা

 

 

মেঘনা বার্তা ডেস্ক ॥

কুরবাণীর মহান আদর্শ নিয়ে পবিত্র ঈদুল আয্হা আমাদের দ্বারে সমাগত। ঈদ আমাদের ব্যক্তিগত,সামাজিক ঐক্যের বন্ধন শক্তিশালী করে। পবিত্র ঈদুল আযহার মহান আদর্শ,ত্যাগ ও শিক্ষাকে আমাদের চিন্তা ও কর্মে প্রতিফলন করতে হবে। ত্যাগের মহিমায় মহিমান্বিত প্রতি বছর ঈদুল আযহা আমাদের মাঝে ফিরে আসে। স্বার্থপরতা পরিহার করে মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করা কোরবানির শিক্ষা।

পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষ্যে দৈনিক মেঘনা বার্তার সকল প্রতিনিধি, পাঠক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতাসহ সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক।

গিয়াসউদ্দিন মিলন
সম্পাদক ও প্রকাশক
দৈনিক মেঘনা বার্তা।

 

 

Loading

শেয়ার করুন: