মতলব দক্ষিণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের  শাহাদাত বার্ষিকী পালিত

 

 

বিশেষ প্রতিনিধি:

মতলব দক্ষিণ উপজেলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। মতলব দক্ষিণ উপজেলা ও মতলব পৌর বিএনপির আয়োজনে গত ৩০ মে মতলব গন্জ জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক সফল রাস্ট্র নায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল।

মতলব পৌর বিএনপির সভাপতি মোঃ শোয়েব আহমেদ সরকারের পরিচালনায় স্মৃতিচারণ করেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদ হোসেন খান, সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সাগর, মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রধান, জেলা বিএনপির মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক মোল্লা মো.জাকির,মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো.মিজানুর রহমান সরকার,মতলব পৌর বিএনপির সাবেক আহবায়ক মোজাম্মেল হক খোকন, উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ হানিফ পাটোয়ারী, মতলব পৌর যুবদলের আহবায়ক মজিবুর রহমান সরকার,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জহিরুল হক জহির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচীব নাসির মিয়াজী, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ মিরাজ মাহমুদ জিসান।

সভাপতির বক্তব্যে এনামুল হক বাদল বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিচারণ করেন।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অন্যতম আলোচিত ও প্রভাবশালী ব্যক্তিত্ব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ। স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের রাষ্ট্রগঠন, বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা এবং জাতীয়তাবাদী রাজনীতির বিকাশে তার ভূমিকা নিয়ে এখনও রাজনৈতিক অঙ্গনে আলোচনা অব্যাহত রয়েছে।

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে এক সামরিক অভ্যুত্থানচেষ্টার সময় নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার মৃত্যুর চার দশকেরও বেশি সময় পরও দেশের রাজনীতিতে তার নাম ও আদর্শকে ঘিরে সক্রিয় রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।এসময় এনামুল হক বাদল চাঁদপুর -২ আসনের সাংসদ আলহাজ্ব ড.মো.জালাল উদ্দিনের পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন বিএনপি নেতা হেলাল মিয়াজী। এসময় উপজেলা এবং বিভিন্ন ইউনিয়নের বিএনপি যুবদল স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল ছাত্রদল মহিলা দলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Loading

শেয়ার করুন: