নিজস্ব প্রতিনিধি :
“সৃজনশীল চাঁদপুর গঠনে সাংস্কৃতিক ভূমিকা ও আমাদের করনীয়” শীর্ষক সেমিনার চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
এসময় তিনি বলেন, আজকের সেমিনার সৃজনশীল চাঁদপুর গড়ার ক্ষেত্রে সাংস্কৃতিক কর্মী ও সংগঠকদের করনীয় ঠিক করতে আমারা সকলে উপস্থিত হয়েছি। আমরা আজকের সেমিনারের জন্য বাছাই করেছে এ ভেবে যারা আসলে নিবেদিত প্রাণ হয়ে সংস্কৃতির বিকাশে কাজ করেন। আপনারা মাথায় রাখবেন এখানে যে প্রস্তাবনাগুলো উপস্থাপিত হবে তা বাস্তবায়নে কাকে কোথায় প্রয়োজন হবে বাজেট কি রকম লাগবে তা আপনারা ঠিক করে নেবন।
তিনি আরও বলেন, আশাকরি আমরা অল্প কিছুদিনের মধ্যে শিল্পকলা একাডেমি মঞ্চ আমরা পেয়ে যাবো, সাউন্ডের কাজ ইতিমধ্যে শেষের পথে। আপনারা যদি সকলের সক্রিয় থাকেন তাহলে আমরা চেষ্টা করছি শিল্পকলার পরিসরটা একটু বড় করার, আমরা ইনশাআল্লা সেটাতে সাকসেসফুল হবো। সে ক্ষেত্রে আমাদের মহড়া কক্ষ, একটু আড্ডা দেওয়ার যায়গা, একটি কেন্টিন এসব কাজ আমরা সুন্দর ভাবে করতে পারবো। আমাদের যে পৌর কমিউনিটি সেন্টার তৈরি হয়েছে সেখানেও আমরা অনুষ্ঠান করতে পারবো যদিও ওটার ভাড়া একটু বেশী আমরা চেষ্টা করবো।
সংস্কৃতি অঙ্গনের জন্য, সাংস্কৃতিক সংগঠনগুলোর জন্য কেটু রেয়াতি ভাড়া কমানোর জন্য। শিল্পকলার মঞ্চের ভাড়া নিয়ে আপনাদের আপত্তি ছিল তবে যা পূর্বে ছিল ৫ হাজার টাকা তা আর কমানো যাচ্ছে না। আপনার বলেছিলেন নাটক মঞ্চস্তের পূর্বের দিন মঞ্চে মহড়া করার তা করতে হলে আপনাদের ভাড়া গুনতে হবে কারন আমাদের সরকারি কিছু বাধ্যবাধকতা রয়েছে।
জেলা প্রশাসক আরও বলেন, ৫ আগষ্টের পর থেকে শিল্পকলার প্রশিক্ষণ কার্যক্রমটি বন্ধ রয়েছে, শিল্পকলার অবধাঠামোকত কাজগুলো সেরে গেলে যত দ্রুত সম্ভব আমরা বিভিন্ন বিভাগের প্রশিক্ষণ ক্লাশ শুরু করে দেব।
সেমিনারে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ এরশাদ উদ্দিন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেড উজলা চাকমার সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন রংতুলি সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সভাপতি মঈনুদ্দিন লিটন।
মুক্ত আলোচনা পর্বে বক্তব্য রাখেন, সাংস্কৃতিক সংগঠক রফিক আহমেদ মিন্টু, মতলবের সংগঠক দীপক, সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের আহবায়ক নাট্য সংগঠক শরীফ চৌধুরী, ফারুক আহমেদ, সাংবাদিক রহিম বাদশা, আলম পলাশ সংগীত নিকেতনের অধ্যক্ষ বিচিত্রা সাহা, নৃত্যাঙ্গণের অধ্যক্ষ রুমা সাহা, সংগীত প্রশিক্ষক ও কন্ঠ শিল্পী মৃনাল সরকার, চিত্রশিল্পী অভিজিত রায়, সাংস্কৃতিক সংগঠক এম আর ইসলাম বাবু, ফরিগঞ্জের সাংস্কৃতিক সংগঠক নুরুন্নবী নোমান, কন্ঠ শিল্পী শাওন পাটওয়ারী, কন্ঠ শিল্পী কন্ঠ শিল্পী সজন সাহা, দীপা রায় চৈতি।
এসময় জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার দিতি সাহা, জেলা জাসাসের সাধারণ সম্পাদক মোবারক হোসেন সিকদার, নাট্য শিল্পী গোবিন্দ মন্ডল, কন্ঠ শিল্পী ও প্রশিক্ষক রিয়া রায়, সপ্তসুর সংগীত একাডেমির সংগীত প্রশিক্ষক মানসী, নাট্য শিল্পী সিয়াম, আবৃত্তিকার আজাদ।
![]()