নিজস্ব প্রতিনিধি ॥
উৎসবমুখর পরিবেশে বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়। তরুণ প্রজন্মের মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে নতুন কিছু সৃষ্টির লক্ষ্যে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে (১৪ জুন) এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি নাজমুন নাহার এবং সদর উপজেলা নির্বাহী অফিসার এন এম জামিউল হিকমা প্রমুখ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও বিজ্ঞানমুখী করতে এ ধরণের আয়োজনের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মাঝে লুকায়িত সৃজনশীল ভাবনা ও আইসিটি ভিত্তিক টেকসই মডেলগুলো আগামী দিনে দেশের তথ্যপ্রযুক্তি খাতের অগ্রগতিতে বড় অবদান রাখবে।
অনুষ্ঠানের শেষ অংশে অতিথিবৃন্দ অডিটোরিয়ামে স্থাপিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী স্টলসমূহ ঘুরে দেখেন। শিক্ষার্থীরা অত্যন্ত চমৎকারভাবে তাদের নিজস্ব প্রজেক্টগুলো অতিথিদের সামনে উপস্থাপন করেন। অতিথিবৃন্দ ক্ষুদে বিজ্ঞানীদের এই অনন্য সৃষ্টিশীল কাজের ভূয়সী প্রশংসা করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
![]()