কচুয়া প্রতিনিধি :
চাঁদপুরের কচুয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের কড়ইয়া গ্রামে স্কুলে পড়ুয়া এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী বয়স ১৩ বছর বয়সী শিক্ষার্থী স্থানীয় কচুয়ার কোয়া শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী ও কড়ইয়া পাঠিকরপাড়া এলাকার আহসান উল্যাহর মেয়ে। এ ঘটনায় ভিকটিমের বাবা আহসান উল্যাহ বাদী হয়ে মঙ্গলবার কচুয়া থানায় একটি মামলা দায়ের করেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার স্কুল ছুটির পর ওই শিক্ষার্থীর বাড়ি ফেরার পথে একই এলাকার মোঃ কামাল হোসেনের ছেলে মোঃ বাবুল হোসেন বাবু মোটরসাইকেল থামিয়ে তাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে গাড়িতে তুলে নিয়ে যায়। একপর্যায়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠে। ঘটনার পর কিশোরী বাড়িতে এসে মানসিকভাবে বিপর্যস্থ হয়ে পড়ে এবং এক পর্যায়ে সে আত্মহত্যার চেষ্টা করলে তার পরিবারের লোকজন বিষয়টি জানতে পারে। পরে তাকে চিকিৎসার জন্য কচুয়া সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে চাঁদপুর সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে পুলিশ অভিযুক্ত যুবকমোঃ বাবুল হোসেন বাবুকে গ্রেফতার করে পরদিন চাঁদপুর জেল হাজতে প্রেরণ করেছে। এলাকাবাসী ও ভুক্তভোগীর পরিবার এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
কচুয়া থানার কচুয়া থানার ওসি মোঃ আজিজুল ইসলাম জানান, ভুক্তভোগী পরিবার একটি মামলা দায়ের করেছে। মামলার প্রেক্ষিতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
![]()