মেঘনা বার্তা ডেস্ক :
চাঁদপুর জেলার পুলিশ সুপার মো. রবিউল হাসান-এর সার্বিক দিকনির্দেশনা, নিবিড় তদারকি এবং অপরাধ ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে গত ১ এপ্রিল ২০২৬ হতে ২২ জুন ২০২৬ পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযান, মাদকবিরোধী কার্যক্রম, চেকপোস্ট পরিচালনা এবং কিশোর গ্যাংবিরোধী অভিযানে জেলার ৮টি থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
এ সময়ে ৪৬০টি মাদক মামলা রুজু করে ৫৭৭ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৬,৯৫১ পিস ইয়াবা, ৫৯ কেজি ১১৯ গ্রাম গাঁজা, ৩টি গাঁজা গাছ, ০২ লিটার চোলাই মদ এবং ১ বোতল বিদেশি মদ। একই সময়ে ৫২২ জন কিশোর গ্যাং সদস্যকে আটক, ১ হাজার ৪৬৩টি চেকপোস্ট পরিচালনা এবং ৫৫৩টি যানবাহন আটক ও তল্লাশি করা হয়েছে। এছাড়া অস্ত্রবিরোধী অভিযানে ১টি অস্ত্র মামলায় ১টি কার্তুজ ও ১টি কাটার উদ্ধার করা হয়েছে।
সদর মডেল থানার উদ্যোগে
তিন মাসে ৮৭ জন কিশোর গ্যাং সদস্য আটক, ১৬৬টি চেকপোস্ট পরিচালনা এবং ১২টি যানবাহন আটক করা হয়েছে। এ সময়ে ৭১টি মাদক মামলায় ৯০ জন আসামিকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয়েছে ৩৯৬ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজা (এপ্রিল), ৫২৯ পিস ইয়াবা (মে) এবং ২৭৬ পিস ইয়াবা ও ২৬৫ গ্রাম গাঁজা (২২ জুন পর্যন্ত)।
হাইমচর থানা কর্তৃক:
তিন মাসে ১৬৬টি চেকপোস্ট পরিচালনা এবং ১১টি যানবাহন আটক করা হয়েছে। এ সময়ে ২৫টি মাদক মামলায় ২৬ জন আসামিকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয়েছে ২৫ পিস ইয়াবা ও ১১৫ গ্রাম গাঁজা (এপ্রিল), ১৫৯ পিস ইয়াবা ও ১২০ গ্রাম গাঁজা (মে) এবং ৮ পিস ইয়াবা ও ৯০ গ্রাম গাঁজা (২২ জুন পর্যন্ত)।
ফরিদগঞ্জ থানা কর্তৃক:
তিন মাসে ১৭ জন কিশোর গ্যাং সদস্য আটক, ১৭২টি চেকপোস্ট পরিচালনা এবং ১৭৮টি যানবাহন আটক করা হয়েছে। অস্ত্রবিরোধী অভিযানে ১টি কার্তুজ ও ১টি কাটার উদ্ধার করা হয়। এছাড়া ৭৯টি মাদক মামলায় ১১০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৪২৫ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা ও ১টি গাঁজা গাছ (এপ্রিল), ৭৯০ পিস ইয়াবা, ৫৬০ গ্রাম গাঁজা ও ১টি গাঁজা গাছ (মে) এবং ১৪৮ পিস ইয়াবা, ১ কেজি ৫৩৪ গ্রাম গাঁজা ও ১ বোতল বিদেশি মদ (২২ জুন পর্যন্ত)।
হাজীগঞ্জ থানা কর্তৃক
তিন মাসে ১৫১টি চেকপোস্ট পরিচালনা এবং ২১টি যানবাহন আটক করা হয়েছে। এ সময়ে ৩৬টি মাদক মামলায় ৩৯ জন আসামিকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয়েছে ৪১৮ পিস ইয়াবা (এপ্রিল), ১০৮ পিস ইয়াবা ও ৪০০ গ্রাম গাঁজা (মে) এবং ৯৫ পিস ইয়াবা ও ১৫ কেজি ৫৭৫ গ্রাম গাঁজা (২২ জুন পর্যন্ত)।
মতলব উত্তর থানা কর্তৃক:
তিন মাসে ৭৮ জন কিশোর গ্যাং সদস্য আটক, ১৬৬টি চেকপোস্ট পরিচালনা এবং ২৮টি যানবাহন আটক করা হয়েছে। এ সময়ে ৫২টি মাদক মামলায় ৬১ জন আসামিকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয়েছে ১২৫ পিস ইয়াবা ও ৩ কেজি ২২৫ গ্রাম গাঁজা (এপ্রিল), ২২১ পিস ইয়াবা, ৩৭৫ গ্রাম গাঁজা, ১টি গাঁজা গাছ ও ২ লিটার চোলাই মদ (মে) এবং ৪১৫ পিস ইয়াবা, ৯৬৫ গ্রাম গাঁজা ও মাদক বিক্রয়ের ১,৩০০ টাকা (২২ জুন পর্যন্ত)।
মতলব দক্ষিণ থানা কর্তৃক:
তিন মাসে ২৯ জন কিশোর গ্যাং সদস্য আটক, ২৪৯টি চেকপোস্ট পরিচালনা এবং ৬টি যানবাহন আটক করা হয়েছে। এ সময়ে ৩৪টি মাদক মামলায় ৪৫ জন আসামিকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয়েছে ১২৬ পিস ইয়াবা ও ২০৫ গ্রাম গাঁজা (এপ্রিল), ৩৫০ পিস ইয়াবা ও ০৭ গ্রাম গাঁজা (মে) এবং ২০৭ পিস ইয়াবা ও ২০ গ্রাম গাঁজা (২২ জুন পর্যন্ত)।
কচুয়া থানা কর্তৃক:
তিন মাসে ১২২ জন কিশোর গ্যাং সদস্য আটক, ১৩৯টি চেকপোস্ট পরিচালনা এবং ৩৬টি যানবাহন আটক করা হয়েছে। এ সময়ে ৬৫টি মাদক মামলায় ৯২ জন আসামিকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয়েছে ১৫৩ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা (এপ্রিল), ৫২৮ পিস ইয়াবা ও ২৬ কেজি ৮৫০ গ্রাম গাঁজা (মে) এবং ২৭৭ পিস ইয়াবা ও ৭০০ গ্রাম গাঁজা (২২ জুন পর্যন্ত)।
শাহরাস্তি থানা কর্তৃক:
তিন মাসে ৮৫ জন কিশোর গ্যাং সদস্য আটক, ৮৩টি চেকপোস্ট পরিচালনা এবং ১১৮টি যানবাহন আটক করা হয়েছে। এ সময়ে ৫৭টি মাদক মামলায় ৬৬ জন আসামিকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয়েছে ৩৩৫ পিস ইয়াবা ও ৬০০ গ্রাম গাঁজা (এপ্রিল), ৪৪৬ পিস ইয়াবা ও ১ কেজি ২৫০ গ্রাম গাঁজা (মে) এবং ১৬৫ পিস ইয়াবা ও ১ কেজি ৯০০ গ্রাম গাঁজা (২২ জুন পর্যন্ত)।
ডিটেকটিভ ব্রাঞ্চ (ডিবি) কর্তৃক:
তিন মাসে ৭৩ জন কিশোর গ্যাং সদস্য আটক, ১৬৪টি চেকপোস্ট পরিচালনা এবং ১৪৩টি যানবাহন আটক করা হয়েছে। এ সময়ে ৪১টি মাদক মামলায় ৪৮ জন আসামিকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয়েছে ১৫৩ পিস ইয়াবা ও ৩ কেজি গাঁজা (এপ্রিল), ১১৭ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা (মে) এবং ১৭৬ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা (২২ জুন পর্যন্ত)।
সার্বিক অর্জন :
গত ০১ এপ্রিল ২০২৬ হতে ২২ জুন ২০২৬ পর্যন্ত চাঁদপুর জেলা পুলিশের সমন্বিত অভিযানে ৫২২ জন কিশোর গ্যাং সদস্য আটক, ১,৪৬৩টি চেকপোস্ট পরিচালনা, ৫৫৩টি যানবাহন আটক, ১টি অস্ত্র মামলা রুজু, ১টি কার্তুজ ও ১টি কাটার উদ্ধার, ৪৬০টি মাদক মামলা রুজু এবং ৫৭৭ জন মাদক কারবারি গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৬,৯৫১ পিস ইয়াবা, ৫৯ কেজি ১১৯ গ্রাম গাঁজা, ০৩টি গাঁজা গাছ, ০২ লিটার চোলাই মদ এবং ০১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুপার মোঃ রবিউল হাসান বলেন, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে চাঁদপুর জেলা পুলিশের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে। তিনি অপরাধ দমনে জনসচেতনতা বৃদ্ধি, তথ্য প্রদান এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।
মাদকমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ চাঁদপুর গড়তে চাঁদপুর জেলা পুলিশ সর্বদা বদ্ধপরিকর। তথ্য : পুলিশ মিডিয়া সেল, চাঁদপুর।
![]()