হাজীগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদলের অনুমোদিত কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ

হাসান মাহমুদ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ও পৌরসভা ছাত্রদলের পূণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে। গত ২২ জুন ২০২৬ সোমবার চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ইসমাঈল হোসেন পাটওয়ারী ও সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগ এর যৌথ স্বাক্ষরে এই দুইটি কমিটি অনুমোদন দেয়া হয়।

কমিটি প্রকাশ হওয়ার পরপরই পৌর ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা প্রত্যেকের ফেইসবুক পেইজে গত দুইদিন যাবত প্রতিক্রিয়া জানিয়ে আসছে।

তাদের দাবী অনুমোদিত কমিটিতে ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের ত্যাগী ও যোগ্য নেতাদেরকে মূল্যায়ন করা হয়নি। তিনটি ওয়ার্ড মিলে অল্প কয়জনকে কমিটিতে অন্তর্ভূক্ত করা হয়েছে। অপরদিকে একটি ওয়ার্ড এ অনেককে কমিটির গুরুত্বপূর্ণ স্থানে রাখা হয়েছে। এতে করে যথাযথ মূল্যায়ন ও পদ বঞ্চিতদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার দুপুর ১ ঘটিকায় ছাত্রদল নেতা শাখাওয়াত সরকার, হান্নান তালুকদার ও শাহাদাত কাজীর নের্তৃত্বে অনুমোদিত কমিটি বাতিল করে পুনঃ মূল্যায়ন এর মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবিতে  হাজীগঞ্জ পূর্ব বাজার চাঁদপুর-কুমিল্লা মহাসড়ক অবরোধ করে। এ সময় তারা সড়কে টায়ার জ¦ালিয়ে এই কমটি ‘মানি না, মানব না’ বলে স্লোগান দিতে থাকে।

অবরোধের কারণে যান চলাচল বন্ধ থাকায় দুই পাশে শতাধিক গাড়ী আটকা পড়ে। এতে করে জনদূর্ভোগের সৃষ্টি হয়। খবর পেয়ে হাজীগঞ্জ থানা প্রশাসন ঘটনা স্থলে পৌঁছে তাদেরকে শান্ত করতে পারেনি। তারা এমপি ও দলীয় নেতাদের প্রতিশ্রুতির দাবী জানায়।

দুই ঘন্টা পর উপজেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মনির, সদস্য সচিব এম. এ রহিম পাটওয়ারী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম ভুলু মুন্সী ও যুগ্ম আহ্বায়ক বিল্লাল পাটওয়ারী ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনরত ছাত্রদল নেতাদের আশ^স্ত করেন যে, এমপি সাহেব আজকে দেশে আসার পর সিনিয়র নের্তৃবৃন্দকের নিয়ে বসে এ ব্যপারে সিদ্ধান্ত দেয়া হবে। এতে আন্দোলন কারীরা সড়ক অবরোধ প্রত্যাহর করেন।

আন্দোলনে নের্তৃত্বদানকারী বর্তমান কমিটির সহ-সভাপতি হান্নান তালুকদার বলেন, সিনিয়র নের্তৃবৃ›দের প্রতিশ্রুতির ভিত্তিতে আমরা আপাতত সড়ক অবরোধ প্রত্যাহার করলাম। আমাদের ন্যায্য দাবী আদায় না হলে পরবর্তী  কর্মসূচী ঘোষণা করা হবে।

Loading

শেয়ার করুন: