নিজস্ব প্রতিনিধি :
সাহিত্য একাডেমি, চাঁদপুরের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী (৪০ বছরপূর্তি) উপলক্ষে দশদিনব্যাপী কর্মসূচির অংশ হিসেব রোববার (৫ জুলাই) চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
পুরাণবাজার ওসমানিয়া কামিল (এমএ) মাদ্রাসা প্রাঙ্গণে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ফ্রি মেডিক্যাল ক্যাম্পে শতাধিক অসচ্ছল, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবা প্রদান করেন চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আব্দুল কাদের জিলানী।
মেডিকেল ক্যাম্প উপ-কমিটির আহ্বায়ক উজ্জ্বল হোসাইনের সভাপ্রধানে এবং সদস্য সচিব কাজী রাসেলের সঞ্চালনায় আনুষ্ঠানিক সূচনা করেন সাহিত্য একাডেমীর মহাপরিচালক কাদের পলাশ। উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মাও. তাজুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. দুলাল খান, সাহিত্য একাডেমির পরিচালক (গ্রন্থাগার ও সেমিনার) আশিক বিন রহিম, মেডিকেল ক্যাম্প উপ-কমিটির সদস্য মোহাম্মদ হানিফ, ডায়াবেটিক হাসপাতালের গণসংযোগ কর্মকর্তা নাছিমা আক্তার, সিনিয়র স্টাফ নার্স রাশিদা আক্তার, প্রধান সহকারী মুহাম্মদ জসিম উদ্দিন, ওয়ার্ড বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, মাদ্রাসার শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
![]()