নিজস্ব প্রতিনিধি :
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ড. মুহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, শিক্ষার মানোন্নয়ন নিয়ে কাজ করছে সরকার। শিক্ষকদের কী কী সুবিধা-অসুবিধা রয়েছে, কোন্ কোন্ কারণে শিক্ষার মান বাধাগ্রস্ত হচ্ছে, সেসব বিষয় চিহ্নিত করে সমাধানের চেষ্টা করা হচ্ছে।
সোমবার (৬ জুলাই) সকালে মতলব উত্তরে চলমান এইচএসসি ও আলিম পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ড. জালাল উদ্দিন বলেন, পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শুধু নকল প্রতিরোধ নয়, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষাব্যবস্থার বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে সরকার গুরুত্ব দিচ্ছে। তিনি পরীক্ষার পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।
এ সময় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রহমত উল্লাহ, মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসানসহ পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
![]()