স্টাফ রিপোটার :
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির ফল উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বুূধবার ৮ জুলাই বিকেল থেকে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এ ফল উৎসব শুরু হয়। ফল উৎসবে মৌসুমী বিভিন্ন ফল দিয়ে অ্যাপায়িত করা হয় আইনজীবী সমিতির সদস্য ও তাদের পরিবারের সদস্যদের মাঝে।
ফল উৎসব উদ্ধোধনকালে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শামছুল ইসলাম মন্টু, সাধারন সম্পাদক অ্যাড. জাকির হোসেন ফয়সাল, পিপি অ্যাড. কুহিনুর রশিদ, জিপি অ্যাড. এ জেড এম রফিকুল হাসান রীপন, সিনিয়র আইনজীবী অ্যাড. সেলিম আকবর, অ্যাড. জহিরুল ইসলাম, ফল উৎসব কমিটির আহবায়ক অ্যাড. আলম খান মন্জু, সদস্য সচিব অ্যাড. সাইফুল ইসলাম পাটওয়ারী, সহ- সদস্য সচিব অ্যাড. ফয়সাল আহমেদ সহ অনান্য আইনজীবীরা।
রাতে আইনজীবী ও আইনজীবী পরিবারের সদস্যরা উৎসব অনুষ্ঠানে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। রাতে রেফেল ড্র অনুষ্ঠিত হয়।
![]()