১৮জুলাই চাঁদপুর প্রেস ক্লাবের উদ্যোগে চক্ষু শিবির ও স্বাস্থ্যসেবা ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুর প্রেস ক্লাব এর ব্যবস্থাপনায় চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল ও ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের যৌথ আয়োজনে আগামী ১৮জুলাই (শনিবার) সকাল ১০টায় প্রেস ক্লাব মিলনায়তনে (৩য় তলায়) চক্ষু শিবির ও স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।
চক্ষু শিবির ও স্বাস্থ্যসেবা ক্যাম্পেইনে প্রেস ক্লাবের সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও তাদের পরিবারের সদস্যদগণ চিকিৎসা গ্রহন করতে পারবে।
চক্ষু শিবির ও স্বাস্থ্যসেবা ক্যাম্পে অংশগ্রহনের জন্য প্রেস ক্লাবের সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও তাদের পরিবারবৃন্দকে অনুরোধ জানিয়ছেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ।
জানা গেছে, চাঁদপুর মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল কর্তৃক চক্ষু ক্যাম্পের মাধ্যমে চোখের চিকিৎসা, চশমা, ড্রপ এবং ২৫০শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতাল কর্তৃক স্বাস্থ্য সেবার মাধ্যমে পেশার মাপা, ব্লাড গ্রুপ নির্নয়, ডায়াবেটিস পরীক্ষা করা হবে। এসব সেবা প্রদান করবেন হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারগণ।

Loading

শেয়ার করুন: