মাদক ও কিশোর গ্যাং থেকে দূরে রাখতে   ফুটবল বিতরণ

 

হাইমচর অফিস:

 

যুবসমাজকে মাদক ও কিশোর গ্যাংয়ের মতো অবক্ষয়মূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এবং খেলাধুলায় উৎসাহিত করতে চাঁদপুরের হাইমচর উপজেলায় বিভিন্ন খেলার মাঠে ফুটবল বিতরণ করা হয়েছে। চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশনায় উপজেলা বিএনপির পক্ষ থেকে এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়।

 

​শুক্রবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার বিভিন্ন খেলার মাঠে শিশু-কিশোর ও যুবকদের মাঝে এই ফুটবল বিতরণ করা হয়। এতে নেতৃত্ব দেন হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী।

 

​ফুটবল বিতরণকালে মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী বলেন, “মাদককে প্রতিহত করতে এবং এই উপজেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে গত এক মাস ধরে আমাদের উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হারুন গাজীর নেতৃত্বে বিভিন্ন মাঠে ফুটবল বিতরণ করা হচ্ছে। আমাদের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের দিকনির্দেশনায় আমরা আগামী আগস্ট মাসজুড়েই প্রত্যেকটি এলাকার ছোট-বড় সব মাঠে শিশু-কিশোর ও যুবকদের মাঝে এই ফুটবল বিতরণ কর্মসূচি অব্যাহত রাখব।”

 

​এ সময় ফুটবল বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ গাজী, ৩নং আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক আবুল বাসার বাসু মাঝি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি ফয়সাল আহমেদ আখন এবং দক্ষিণ আলগী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মেজরসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

​সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার প্রসারে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা বিএনপির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ।

Loading

শেয়ার করুন: