সবার সাথে হাসিমুখে চলার অভ্যাসটি আমাদের কাছ থেকে হারিয়ে গেছে : জেলা প্রশাসক 

নিজস্ব প্রতিবেদক :
নানা আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুরে পালিত হয়েছে সরকারি নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী সংগঠন প্রভাত যুব সমাজকল্যাণ সংস্থার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী। শুক্রবার (৩১ জুলাই) সকালে চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
জেলা প্রশাসক বলেন, আমরা সবাই নিজেরা হাসতে পছন্দ করি এবং অন্যকে হাসতে দেখেও পছন্দ করি। সবার সাথে হাসিমুখে কথা বলতেও পছন্দ করি। সবার সাথে আচরণটা ভালো করি। এই শিক্ষাটা গত ১০-১৫ বছরে আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমের অবাধ বিচরণের কারনে আমাদের মাঝে কাউকে অসম্মান করা, অপমান করা, অশ্রদ্ধা করা এটা একটা প্রাতিষ্ঠানিক রূপে পরিণত করেছি। এখান থেকে যেন সরে আসি।
তিনি আরো বলেন, স্বেচ্ছাসেবীরাই পারে সমাজকে দারুণ কিছু উপহার দিতে। আজকে প্রভাতের এমন সুন্দর আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার। দীর্ঘ ৯টি বছর সামাজিক ও মানবিক কাজে ভূমিকা রাখায় আমি সংগঠনের সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।
চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ও প্রভাত যুব সমাজকল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা সোহেল রুশদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও ক্লীন চাঁদপুর এর প্রতিষ্ঠাতা এ্যাড. নুরুল আমিন খান আকাশ, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়েজ আহমেদ।
প্রভাত যুব সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মাসুদ হোসেন এর  সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্টা স্বপন মাহমুদ, আই এডুকেশন এর ফাউন্ডার ও সিইও এবং সংগঠনের উপদেষ্টা মহসিন পাটওয়ারী,  মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও ইউপি সদস্য কবির হোসেন রনি, প্রভাত সমাজকল্যাণ সংস্থার কেন্দ্রীয় সভাপতি আমির হোসেন রাজু।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সংগঠনের ৯ম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত মাদক ও বাল্যবিবাহ বিরোধী রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১২ জন বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। সেই সাথে ১০ জন সর্বোচ্চ রক্তদাতা সম্মাননা, ৮ জন ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ৪ জন সফল নারী উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করেন সংগঠনটি। এছাড়াও সামাজিক ও মানবিক কাজে ভূমিকা রাখায় প্রভাতের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্লীন চাঁদপুর ও মিনহাজুল ইসলাম নোবেলকে সম্মাননা প্রদান করা হয়।
পরে অতিথিবৃন্দ সহ সংগঠনের সদস্যরা কেক কেটে প্রভাতের নতুন বছরের পথচলাকে স্বাগত জানান।
সংগঠনের সভাপতি হাবিবুর রহমানের স্বাগত বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের সভাপতি এইচ এম জাকির, বাকিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান, সংগঠনের সহ সভাপতি জুয়েল হাজী, যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম নোবেল, সাংগঠনিক সম্পাদক সাজদিদুর রহমান পাটওয়ারী, কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম হানিফ, নারী ও শিশু বিষয়ক সম্পাদক আছিয়া আক্তার মিথিলা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, সদস্য জেএম মাসুদ, সংগঠনের একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও অভিভাবকগণ।

Loading

শেয়ার করুন: