চাঁদপুর দিগন্তের দু’দশক পূর্তি আজ

 

স্টাফ রিপোর্টার :

আজ ২ আগস্ট দৈনিক চাঁদপুর দিগন্তের দু’দশক বর্ষপূর্তি। ২০০৬ সালের এ দিনে “সত্য প্রকাশে অবিচল’ এ শ্লোগানকে ধারণ করে চাঁদপুরের এক ঝাঁক নিষ্ঠাবান, সৎ, কর্মঠ, প্রবীণ ও নবীনের সমন্বয়ে দেশ ও জাতীর কল্যাণে নিজেদেরকে নিবেদিত করার প্রত্যয়ে এ পত্রিকার পথচলা শুরু করে।

প্রতিষ্ঠার পর থেকে নানা প্রতিকূলতা চড়াই উৎরাই পেরিয়ে আমাদের পথচলা অব্যাহত রয়েছে। চাঁদপুরবাসীর অকৃ্ত্িরম ভালোবাসা ও সহযোগীতায় আমরা আজ ২১তম বর্ষে পদার্পণ করছি। আমাদের এ পথচলায় যারা বিশেষভাবে প্রেরণা জাগিয়েছে তাদের প্রতি চাঁদপুর দিগন্ত পরিবার কৃতজ্ঞ।

আজকের এ শুভ মুহুর্তে আমি এ পত্রিকার সকল পাঠক, গ্রাহক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ী, সংবাদকর্মীসহ সর্বস্তরের জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ ২০ তম বর্ষে চাঁদপুরের সর্বাধিক জনপ্রিয় ও বহুল প্রচারিত সংবাদপত্র হিসেবে স্থান করে নিয়েছে চাঁদপুরবাসীর হৃদয়ে চাঁদপুর দিগন্ত।

ওয়েবসাইটের মাধ্যমে সমগ্র জাতি চাঁদপুরের স্থানীয় সংবাদের পাশাপাশি জানতে পারছে ইলিশের বাড়ি চাঁদপুর সম্পর্কে। দেশ ও জাতির কল্যাণে নিবেদিত দৈনিক চাঁদপুর দিগন্ত বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সকলের দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছে। অতীতের ন্যায় আগামী দিনগুলোতেও চাঁদপুর দিগন্তের আপোষহীন সত্যনিষ্ঠ ভুমিকা পালনে সকলের সহযোগিতা চাই।

শুরু থেকে আজ পযর্ন্ত যে সকল সাংবাদিকগণ নিস্বার্থ ও নিরলসভাবে কাজ করে চাঁদপুর দিগন্তকে এ পর্যায়ে এনেছে পত্রিকার সম্পাদনা বিভাগ, বার্তা বিভাগ, বিজ্ঞাপন, কম্পিউটার বিভাগ ও সার্কুলেশন বিভাগের সার্বিক তত্ত্বাবধানে প্রতিদিন কাজ চলছে। বিভিন্ন বিভাগের মাধ্যমে পাঠকের বিভিন্নমুখী চাহিদা পুরণের চেষ্টা করা হচ্ছে।

২০তম বর্ষপূর্তি উপলক্ষে আজ রবিবার চাঁদপুর প্রেসক্লাবের মিলনায়তনে দিনব্যাপী সাংবাদিক কর্মশালাসহ বিভিন্ন কর্মসুচী গ্রহন করা হয়েছে। এরপর বিকাল ৩টায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান সম্পাদক ও প্রকাশক অ্যাড. শাহজাহান মিয়া। সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করবেন চাঁদপুর সদর উপজেলা ইউএনও এসএমএন জামিউল হিকমা। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান শাহিন।

দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর- ৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুরের জেলা প্রশাসক জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, জেলা জামায়াতে ইসলামী আমীর মাও: বিল্লাল হোসাইন মিয়াজী, জেলা পরিষদের প্রশাসক এ কে এম সলিম উল্যা সেলিম, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী।

পত্রিকার অভিভাবক প্রতিষ্ঠান চাঁদপুর দিগন্ত ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে এ পত্রিকা পরিচালিত হচ্ছে। পত্রিকার প্রতিষ্ঠালগ্ন থেকে যারা এ দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে আল্লাহ জান্নাতের সর্বোচ্চ আসন দান করুক। আজকের এ শুভ মুহুর্তে ফাউন্ডেশনের চেয়ারম্যানসহ সকল প্রতিষ্ঠাতা সদস্য, আজীবন সদস্য ও সংশ্লিষ্ট সকলের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। আমাদের দৃঢ় বিশ্বাস; সকলের সম্মিলিত প্রচেষ্টা এবং আন্তরিক সহযোগীতায় আমরা এগিয়ে যাবো আমাদের লক্ষ্য পানে। আগামী দিনগুলোতেও আমরা সকলের সহযোগীতা ও ভালোবাসায় সিক্ত হতে চাই।

 

Loading

শেয়ার করুন: