জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে খেলাফত মজলিস চাঁদপুর শহর শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সভাপতি জনাব তোফায়েল আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল অন্যায়, জুলুম ও বৈষম্যের বিরুদ্ধে গণমানুষের ঐক্যবদ্ধ প্রতিবাদের এক ঐতিহাসিক অধ্যায়। এই আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
তিনি আরও বলেন, শুধু শাসক পরিবর্তন করলেই জনগণের প্রত্যাশা পূরণ হবে না; বরং ন্যায়বিচার, সুশাসন, জবাবদিহিতা এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার মাধ্যমেই একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত চেতনাকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
শহর সভাপতি এস এম সুলতান আহমাদ এর সভাপতিত্বে এবং শহর সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক মোহাম্মদ নোয়াইম,যুব মজলিসের জেলা সভাপতি মাওলানা মিজানুর রহমান, সাধারণ সম্পাদক এডভোকেট আবু বকর খান প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ মহিউদ্দিন,কামাল উদ্দিন, ইঞ্জিনিয়ার আনিসুর রহমান, হেলাল উদ্দিন, তাকি ইব্রাহিম প্রমুখ।
সভায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।
![]()