নিজস্ব প্রতিনিধি
নজরুল বর্ষ উপলক্ষে চাঁদপুর সাহিত্য পরিষদের নানা কর্মসূচির অংশ হিসেবে (১৮ আগস্ট ) মঙ্গলবার বিকাল ৩টায় চাঁদপুর শহরের দ্বারকানাথ (ডি.এন.) হাই স্কুল মিলনায়তনে শিক্ষার্থীদের নিয়ে প্রীতি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন ও বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
দ্বারকানাথ (ডি.এন.) হাই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি রওশন আক্তারের সভাপতিত্বে প্রীতি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সাহিত্য একাডেমি, চাঁদপুর-এর নির্বাহী সদস্য মির্জা জাকির।
তিনি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন কর্ম ও সৃষ্টি নিয়ে জাতীয় পর্যায়ে বহু কাজ হয়েছে অনেক গবেষণা চলমান রয়েছে। চাঁদপুরেও প্রশাসনিক ভাবে বেশ কিছু কাজের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যা আমাদের প্রজন্ম ও চাঁদপুরকেও সমৃদ্ধ করবে।
কবি নজরুলের নানান সৃষ্টি নিয়ে আলোচনায় অংশ নেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর সাহিত্য পরিষদের সভাপতি ম.নূরে আলম পাটওয়ারী।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক পারভীন সুলতানা, উত্তম কুমার দাস, মো. ওসমান গনি, মো. আমিনুল ইসলাম, মামুন হাসান, কৃঞ্চা মিস্ত্রী, শাহ আলম মিয়া, উম্মে হাবিবা।
প্রীতি বিতর্ক আয়োজনে ‘নজরুলের সাহিত্য বর্তমান প্রজন্মকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে’ এ বিষয়ে পক্ষ দল (অগ্নিবীণা) হিসেবে প্রতিযোগিতায় অংশ নেন শিশির ঘোষাল, মোরসালিন ভূঁইয়া, তানজিদ ও কোতোয়াল, বিপক্ষ দল (রুদ্র-মঙ্গল) হিসেবে
রাফসান মাহবুব, দেবজিত পোদ্দার ও সুপ্রিয় দেবনাথ অংশ নেন। প্রতিযোগিতায় বিপক্ষ দল (রুদ্র-মঙ্গল) চ্যাম্পিয়ান ও পক্ষ দল (অগ্নিবীণা) রার্নাস আপ হোন। সেরা বিতার্কিক নির্বাচিত হোন নবম শ্রেণীর শিক্ষার্থী রাফসান মাহবুব।
চাঁদপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক সুমন কুমার দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানের আয়োজক সমন্বয়ক হিসেবে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক কৃষ্ণা মিস্ত্রি। অনুষ্ঠানে প্রধান অতিথি, সভাপতিসহ সকল অতিথিদের হাতে শুভেচ্ছা উপহার হিসেবে নজরুল বিষয়ক বই প্রদান করা হয়।
উল্লেখ, নজরুল বর্ষ উপলক্ষে চাঁদপুর সাহিত্য পরিষদের নানান আয়োজনের অনুষ্ঠানমালার অংশ হিসবে ১৯ আগস্ট বুধবার নজরুল বিষয়ক বই বিতরণ করা হবে।
![]()