নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিট এডহক কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯আগস্ট (বুধবার) বিকাল ৫টায় চাঁদপুর রেড ক্রিসেন্ট ভবনের ইউনিট কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন চাঁদপুর রেড ক্রিসেন্ট এডহক কার্যনির্বাহী কমিটির সভাপতি ও চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্লা সেলিম।
তিনি শুরুতেই স্বাগত বক্তব্যে বলেন, আমি আজকে মরহুম এম এ গফুর সাহেবকে স্মরণ করছি, মাসুদ ভূইয়াসহ বিগত দিনে যারা রেডক্রিসেন্ট ইউনিটের জন্য শ্রম দিয়েছেন,ত্যাগ স্বীকার করেছেন তাদেরকে স্মরন করছি। তারা রেড ক্রিসেন্ট এর জন্য জীবনের গুরুত্বপূর্ণ সময় ব্যয় করেছে। অনেক গুনিজনরা রেডক্রিসেন্ট এর জন্য বহু কাজ করছে। যারা রেড ক্রিসেন্টের জন্য গুরুত্বপূর্ণ সময় ব্যয় করছেন, তাদের কাছে কৃতজ্ঞ। আমরা একটা পরিবার, তাই আমরা নতুন পরিবারে যাত্রা শুরু করলাম। শেখ ফরিদ আহমেদ মানিক এমপি মহোদয়ের প্রতি আমরা সর্বদা কৃতজ্ঞ। তিনি চান চাঁদপুর রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি কার্যকর হবে,গতিশীল হবে। তাই চাঁদপুর রেডক্রিসেন্ট ইউনিট কার্যকর ও গতিশীল করার উদ্যোগ গ্রহন করেছ। সেই সাথে আত্ন মানবতার সেবায় কাজ করবে।সচ্ছতা ও জবাবদিহিতার সহিত কাজ করবে।এমপি মানিক ভাই আমাদের সব ধরনের সহযোগিতা করবে বলে আমাকে আশ্বস্ত করেছেন। আমরা যদি মানুষের সেবা দিতে না পারি, তাহলে কমিটিতে থাকা আমাদের ব্যর্থ হয়ে যাবে। রেড ক্রিসেন্ট এর একটি পুরানবাজারে হাসপাতাল আছে, তা পুরোদমে চালু করা প্রয়োজন। আমরা রেডক্রিসেন্ট সোসাইটির ঢাকা হেডকোয়াটারের সাথে কথা বলে হাসপাতালটি পুরোদমে চালু করার উদ্যোগ নিবো।যাতে সাধারণ অসহায় মানুষ কমখরচে চিকিৎসা নিতে পারে। ৷ চাঁদপুর-৩ আসনের এমপি শেখ ফরিদ আহমেদ মানিক ভাই রেড ক্রিসেন্ট কার্যক্রমকে গতিশীল করতে আমাদের দায়িত্ব দিয়েছেন। তিনি রেড ক্রিসেন্টকে মানবতার সেবায় নিয়োজিত করতে চান। তাই এমপি মহোদয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
তিনি বলেন, রেড ক্রিসেন্ট একটি আন্তজার্তিক সেবা সংস্থা। চাঁদপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিটে আমাকে সভাপতি মনোনীত করেছে। আমাদের একটাই লক্ষ আত্মমানবতার সেবায় আমরা নিয়োজিত হলাম। যে কোন মুহুতে যে কোন দুর্যোগ, মনুষ্য সৃষ্ট দূর্যোগ ঘটে, সেখানেই রেড ক্রিসেন্ট এগিয়ে যেতে হবে। আমাদের মুল চালিকা শক্তি যুব রেড ক্রিসেন্ট। আমাদের অগ্রভাগে থাকবে। সবাই মানবতার সেবায় নিয়োজিত রয়েছে। এ মনোগ্রাম আন্তজার্তিক ভাবে সম্মানিত। এ সংগঠন আন্তজার্তিকভাবে স্মীকৃত। আন্তমানবতার সেবায় কাজ করবে।
চাঁদপুর রেড ক্রিসেন্ট এডহক কার্যনির্বাহী কমিটির সেক্রেটারী ফয়সাল আহমেদ বাহার ও চাঁদপুর রেডক্রিসেন্ট ইউনিটের সহকারি পরিচালক মোঃ নুরুল করিম এর পরিচালনায় সভায় অংশগ্রহন করেন ও বক্তব্য রাখেন রেড ক্রিসেন্ট চাঁদপুর ইউনিটের ভাইস চেয়ারম্যান সাংবাদিক মুনির চৌধুরী, সদস্য তমাল কুমার ঘোষ, সদস্য এড. কুহিনুর বেগম, সদস্য সাংবাদিক কাজী শাহাদাত, সদস্য সাংবাদিক সোহেল রুশদী, সদস্য ডা: মো: জাহাঙ্গীর খান, সদস্য ডা: জওহর লাল আচার্য্য,সদস্য আলমগীর আলম জুয়েল ও সদস্য মো: রিয়াজুর রহমান রানা প্রমুখ। এ সময় চাঁদপুর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (চলতি দায়িত্ব) শেখ মহিউদ্দিন রাসেল সহচাঁদপুর রেডক্রিসেন্ট ইউনিটের সদস্যবৃন্দ,যুব রেডক্রিসেন্ট ইউনিটের সদস্যবৃন্দ ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
শুরুতে যুব রেড ক্রিসেন্ট ও সংগঠনে পক্ষ থেকে রেড ক্রিসেন্ট এডহক কার্যনির্বাহী কমিটির সভাপতি ও চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক এড. সলিম উল্লা সেলিমসহ কমিটির সদস্যবৃন্দগণকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
![]()