হাইমচর অফিস:
হাইমচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা অফিসার্স ক্লাবের সভাপতি অমিত রায়-এর কচুয়া উপজেলায় বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ বিদায়ী ইউএনওর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে বক্তারা হাইমচর উপজেলায় কর্মরত অবস্থায় ইউএনও অমিত রায়ের সততা, নিষ্ঠা, দায়িত্বশীলতা এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। তারা তাঁর ভবিষ্যৎ কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান, উপজেলা কৃষি অফিসার শাকিল খন্দকার, উপজেলা প্রকৌশলী আশরাফুল হাসান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মানিক বিশ্বাসসহ বিভিন্ন দপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদানের মধ্য দিয়ে বিদায়ী অতিথিকে উষ্ণ শ্রদ্ধা জানানো হয়।
![]()