নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর শহরের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল থেকে ২০২৬সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধণা অনুষ্ঠিত হয়েছে।
২৪আগস্ট (সোমবার) বিকাল ৩টায় চাঁদপুর শহরের স্টেডিয়ামস্থ ড্যাফোডিল স্কুল মিলনায়তনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মো: নুর খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো: আরিফুল ইসলাম।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান চাঁদপুরের কৃতিসন্তান ড. সবুর খান ড্যাফোডিল কে অনেক দুর এগিয়ে নিয়ে গেছেন৷ বিশ্ববিদ্যালয়কে রেকিংয়ে ভালো অবস্থানে নিয়ে গেছেন। বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে তোমাদের সকল বিষয়ে জ্ঞান থাকতে হবে। এ প্রতিষ্ঠান নিয়ে প্রতিষ্ঠাতার যে স্বপ্ন শিক্ষার্থীরা তা একযোগে বাস্তবায়ন করতে হবে৷ এসএসসি শিক্ষার প্রথম ধাপ, এরপরের ধাপগুলো আরো কঠিন। কঠিন ধাপগুলো অতিক্রম করতে শিক্ষক অভিভাবকসহ তোমাদের আন্তরিকতা থাকতে হবে। তাহলে তোমরা সারা বিশ্বে মাথা উচু করে দাড়াতে পারবো। যারা এ+ পেয়েছো তাদের অভিনন্দন। তোমরা শতভাগ সফলতা অর্জন করেছো তাই তোমাদের অভিনন্দন।
তিনি বলেন, শিক্ষামন্ত্রী মহোদয় পরীক্ষার আগে বিভিন্ন প্রান্তরে ঘুরে ঘুরে দেখেছন৷ যারা পড়ার টেবিলে ছিল, এবং পড়াশুনায় মনোযোগী ছিল, তারা ফলাফল খারাপ করেনি। এ প্রতিষ্ঠান আপনারা যারা পরিচালনায় দায়িত্বে আছেন, আশারাখি এ প্রতিষ্ঠানকে আরো ভালো কিছু উপহার দিবেন। ভবিষ্যতে যারা এ দেশকে নেতৃত্ব দিবে, তাদের যেন আমরা ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি। একটি ধাপ অতিক্রম করেছো।, পরবর্তী ধাপ যেন সুন্দরভাবে অতিক্রম করতে পারো সে চেষ্টা অব্যাহত রাখবে।
ড্যাফোডিল স্কুলের সিনিয়র শিক্ষক আবুল কালাম আজাদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, ড্যাফোডিল গ্রুপের ডেপুটি ডাইরেক্টর জাফর ইকবাল খান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন এস আই এম জাহানইয়ার বিএন (অব), ড্যাফোডিল পলিটেকনিক স্কুলের অধ্যক্ষ সেলিম মিয়া।
এসময় উপস্থিত ছিলেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজে, চাঁদপুর এর উপাধ্যক্ষ ইব্রাহিম খলিল হেলাল, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল (বাবুরহাট) ক্যাম্পাসের উপাধ্যক্ষ হারাধন চক্রবর্তী, ড্যাফোডিল গ্রুপের কর্পোরেট অফিসার মাহবুবুল হোসাইনসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মো: নুর খান। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ড্যাফোডিল স্কুলের উপাধ্যক্ষ রেজাউল করিম সোহেল। জিপিএ-৫প্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মুশফিকা আলম ইরা, তাজবীর বিন হান্নান।
অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানান অতিথিবৃন্দ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের থেকে এসএসসি পাসকৃত শিক্ষার্থী নাঈমুল ইসলাম, গীতা পাঠ করেন ৯ম শ্রেনির শিক্ষার্থী শশ্রী শীল।
![]()