আমিরাবাজার -লতিফগঞ্জ বাজার  সড়ক সংস্কারে

জসিম উদ্দিন:
চাঁদপুরের ফরিদগঞ্জে দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত আমিরা বাজার থেকে লতিফগঞ্জ বাজার  সড়ক সংস্কারে এগিয়ে এসেছে মানবতার আলো ফাউন্ডেশন।
উপজেলার ৬ নম্বর গুপ্টি পশ্চিম ইউনিয়নের মান্দারতলি এলাকায় আমিরা বাজার থেকে লতিফগঞ্জ সড়কের বিভিন্ন অংশে ইট ও বালু ফেলে সংস্কার করা হয়েছে। মানবতার আলো ফাউন্ডেশনের উদ্যোগে এবং প্রবাসী ও এলাকাবাসীর অর্থায়নে এ সংস্কারকাজ করা হয়।
দীর্ঘদিন ধরে সড়কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত থাকায় চলাচলে দুর্ভোগ পোহাচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা। সংস্কারের পর সড়কটির চলাচল ব্যবস্থা কিছুটা স্বাভাবিক হয়েছে।
ফাউন্ডেশনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তারা বলেন, সমাজের বিভিন্ন সংগঠন ও বিত্তবানরা এভাবে এগিয়ে এলে এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষের দুর্ভোগও অনেকটা কমবে।
মানবতার আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতেও এলাকার মানুষের কল্যাণে বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন মানবতার আলো ফাউন্ডেশনের মো. আব্দুর রাজ্জাক গাজী, নূর মোহাম্মদ সুমন পাটওয়ারী, ফখরুল ইসলাম পাটওয়ারী, মো. ইকবাল বেপারী, মো. অলি ভূঁইয়া, মো. মানিক হাজী, মো. আলমগীর পাটওয়ারী,  মো. জসিম মিজি,  সুজন ও জসিম কন্টাকটার সহ আরো অনেকে।

Loading

শেয়ার করুন: