সাইন্টিফিক স্কুল ফরিদগঞ্জ’ অন্তঃস্কুল মিনি ফুটবল টুর্নামেন্ট  অনুষ্ঠিত

ফরিদগঞ্জ প্রতিনিধি:
ফরিদগঞ্জ উপজেলার সদরে সাইন্টিফিক স্কুল ফরিদগঞ্জ’ অন্তঃস্কুল মিনি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) বিদ্যালয় মাঠে আন্তঃস্কুল ফুটবল খেলায় দশম শ্রেণিকে ট্রাইবেকারে হারিয়ে সপ্তম শ্রেণি বিজয় লাভ করে।
খেলার প্রথমার্ধে এক শূন্য গোলে এগিয়ে যায় সপ্তম শ্রেণি। দ্বিতীয়ার্ধে দশম শ্রেণি এক গোল করে সমতায় ফিরে। দুই দলে এক এক গোলে ড্রতে শেষ হওয়ার পরে ট্রাইবেকারে ২ শূন্য গোলে জয় লাভ করে সপ্তম শ্রেণি।
গত ২৪ আগস্ট রবিবার আন্তঃ স্কুল ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করে সপ্তম শ্রেণি, অষ্টম শ্রেণি, নবম ও দশম শ্রেণি কোয়ালিফাই খেলায় সপ্তম ও দশম বিজয়ী হয়ে সরাসরি ফাইনালে উঠে।
সাইন্টিফিক স্কুল ফরিদগঞ্জ’র পরিচালক আমান উল্লাহ থান ফারাবীর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক  আক্তার হোসেনের পরিচালানয় আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট এর পুরস্কার বিতরণীতে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ ক্রীড়াঅঙ্গণের অন্যতম পরিচিত মুখ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আনোয়ার হোসেন সজিব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগঠক ও সাংবাদিক আমান উল্লা আমান।  খেলায় পরিচালনায় রেফারি হিসেবে দায়ীত্বে থাকেন অন্যতম ক্রীড়া সংগঠক জিয়াউর রহমান জিয়া, সহকারী প্রধান শিক্ষক রিয়াদ হোসেন, সহকারি শিক্ষক সোসাঃ ইতু, আনোয়ার হোসেন, মাহমুদ হাসানসহ শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Loading

শেয়ার করুন: