আইনজীবী ছাড়াই বিচার কার্যক্রম চলছে চাঁদপুর আদালত

 

প্রেস বিজ্ঞপ্তি :

চাঁদপুরের তিনটি আদালত বর্জনের ঘোষণা দিয়েছে আজ জেলা আইনজীবী সমিতি। আদালত প্রাঙ্গন ঘুরে দেখা যায়, সকাল থেকেই বিভিন্ন মামলার প্রয়োজনে। আসে বিচার প্রার্থীরা বিচার কক্ষের সামনে অপেক্ষা করছেন। দুপুরের পরে আদালতের বিচারকরা বিচারিক কার্যক্রম শুরু করলেও আইনজীবীদের অনুপস্থিতির কারণে অনেক মামলার শুনানী পিছিয়ে গেছে এবং নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

ফলে সময় ও অর্থের অপচয়ের পাশাপাশি আইনী সহায়তার অভাবে তাদের স্বাভাবিক ভোগান্তি কয়েকগুন বেড়ে গেছে। আইনজীবীদের আদালত বর্জনের কর্মসূচী বহাল থাকায় চরম ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছেন দূর দূরান্ত থেকে আসা বিচারপ্রার্থীরা।
বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. ফখরুদ্দিন স্বপন।

 

আদালত সূত্রে জানা যায়, চাঁদপুরের আদালতসমূহের তীব্র বিচারক সংকট ও এজলাস সংকটের কারণে স্বাভাবিক কারণেই বিচারকগন একাধিক কোর্টের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন এবং অনেক সময় রাতেও কোর্ট পরিচালনা করতে হয়। এই রকম একটি সংকটময় পরিস্থিতিতে বার ও বেঞ্চের এই বিরোধের কারণে সরাসরি ক্ষতিগ্রস্থ হচ্ছে সাধারণ নাগরিকরা। এ অচলাবস্থা নিরসনে উভয় পক্ষেরই দ্রুত সমন্বয়ের প্রত্যাশা সাধারণ আইনজীবী ও বিচার প্রার্থীদের।

সূত্রে আরো জানা যায়, জামিন আবেদনে সভাপতি-সেক্রেটারী ও পি.পি-কে পূর্বেই অবগত করানোর বিষয়কে উপজীব্য করে এবং সিনিয়র সিভিল জজ আদালত এর একটি নিষেধাজ্ঞা শুনানীতে আইনজীবী নেতাদের বেআইনী আব্দার রক্ষা না করায় তিনটি কোর্ট বর্জন করেন তারা আজ। মূলতঃ আদালতের উপর প্রভাব বিস্তার করতে না পেরেই আইনজীবী নেতারা মূল ঘটনাকে আড়াল করতে এই বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত আইনজীবী সমিতির একাংশের আইনজীবীগন সাধারণ সভা করে চাঁফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এবং সিনিয়র সিভিল জজ আদালত, চাঁদপুর সদর বর্জনের ঘোষণা দেন।

এদিকে আইনজীবী সমিতির সূত্রে জানা গেছে বিচার বিভাগীয় প্রশাসনের সাথে কিছু বিষয়ে বনিবনা না হওয়ায় তারা কয়েকটি আদালতে বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। তাদের দাবী না মানা পর্যন্ত কর্মসূচী অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছেন নেতারা।

শেয়ার করুন: