জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী দুই কাব শিশুকে সম্মাননা দিলো প্রাথমিক শিক্ষা বিভাগ

 

ফরিদগঞ্জ প্রতিনিধি :

প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ এর জাতীয় পর্যায়ে যৌথভাবে দ্বিতীয় ও চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে প্রথমস্থান অর্জনকারী দুই কাব শিশু রুদ্র ও ইফফাতুরনেছাকে সম্মাননা জানালো জেলা ও উপজেলা শিক্ষা বিভাগ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ) উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টার (টচঊঞঈ) আয়োজিত এই সভায় চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি গিয়াস কবির এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার শিরিন সুলতানা সহকারী উপজেলা শিক্ষা অফিসার আফতাবুল ইসলাম , উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর মো. সাদেক হোসেন প্রমুখ।

আলোচনা শেষে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী দুই কাব শিশুকে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।

ফরিদগঞ্জ উপজেলা স্কাউটের ইউনিট লিডার জহিরুল ইসলাম জানান, উপজেলা সদরস্থ ফরিদগঞ্জ বালিকা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী শ্যামল দাসের ছেলে রুদ্র এবং গোবিন্দপুর উত্তর ইউনিয়নের শোভান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী ইফফাতুরনেছা ২০২৬ সালের প্রাথমিক শিক্ষা পদক অনুষ্ঠানে গত ২৩মে উপজেলা পর্যায়ে, চাঁদপুর জেলা পর্যায়ে ৭জুন, চট্টগ্রাম বিভাগীয় ১০জুন যৌথভাবে প্রথম,এবং জাতীয় পর্যায়ে ১৫ জুনে যৌথভাবে উভয়ই দ্বিতীয় স্থান অর্জন করে। পরবর্তিতে জাতীয় ভাবে গত ১৫ জুলাই এসবচ কৃতি কাবদের হাতে পদক তুলে দেয়া হয়।

চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সবাপতি গিয়াস করি বলেন, ফরিদগঞ্জের দুটি মেধাবী শিশু জাতীয় পর্যায়ে গিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে প্রাথমিক শিক্ষক পরিবারকে সম্মান্বিত করেছে। আমরা চাই তাদের দেখে উপজেলার অন্য শিশুরাও এগিয়ে আসবে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শিরিন সুলতানা বলেন, আমরা জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ উপজেলা থেকে বিভাগীয় পর্যায়ে যৌথভাবে প্রথম এবং জাতীয় পর্যায়ে যৌথভাবে দ্বিতীয় হওয়া দুই শ্রেষ্ঠ কাব শিশুকে সম্মাননা জানাতে পেরে গৌরবান্বিত।

শেয়ার করুন: