ডাকাতিয়া নদীতে দেশীয় মাছের পোনা অবমুক্ত

জসিম উদ্দিন :
২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় অভয়াশ্রম জলাশয়/বন্যাপ্রবণ ধানক্ষেত/বদ্ধ জলাশয়/প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচির অংশ হিসেবে ফরিদগঞ্জে  ডাকাতিয়া নদীর খেয়াঘাট এলাকায় বিভিন্ন দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এ পোনা অবমুক্ত করণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম।
উপজেলা মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেনের তত্ত্বাবধানে এই কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ।
এ সময় রুই, কাতলা ও বিকেট প্রজাতির ১৪৫ কেজি মাছের পোনা নদীতে অবমুক্ত করা হয়।
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম জানান, জলাশয়ে দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধি, মাছের প্রাকৃতিক আবাসস্থল সমৃদ্ধ করা এবং স্থানীয় জনগোষ্ঠীর মাছের চাহিদা পূরণে  অবমুক্ত করা মাছের পোনা রক্ষায় অবৈধ জাল ব্যবহার ও মাছের পোনা নিধন বন্ধে কার্যকর নজরদারির দাবি জানান।
শেয়ার করুন: