ফরিদগঞ্জে মাদক কারবারির বিরুদ্ধে মানববন্ধন

 

জসিম উদ্দিন :

চাঁদপুরের ফরিদগঞ্জে কামরুল ইসলাম রনির বিরুদ্ধে মাদক সেবন ও মাদক কারবারের অভিযোগ তুলে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।সোমবার দুপুরে ফরিদগঞ্জ থানার সামনে এ মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ অংশ নেন। পৌর এলাকার পাশাপাশি পাইকপাড়া দক্ষিণ ও বালিথুবা পূর্ব ইউনিয়নসহ আশপাশের এলাকার বাসিন্দারা এতে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কামরুল ইসলাম রনি নিজেকে কখনো সাংবাদিক, আবার কখনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি হিসেবে পরিচয় দিয়ে সাধারণ মানুষ, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে হয়রানি করে আসছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার মাদক সেবনের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর মাদক সংশ্লিষ্টতার অভিযোগ সামনে আসে বলেও দাবি করেন তারা।
বক্তারা বলেন, এলাকায় মাদকবিরোধী অভিযান চললেও অভিযোগ থাকা সত্ত্বেও কামরুল ইসলাম রনি এখনো আইনের আওতায় আসেননি।

 

শেয়ার করুন: