স্টাফ রিপোর্টার
চাঁদপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অধীন বিভিন্ন মামলায় জব্দ করা মাদকদ্রব্য ও অবৈধ জালসহ ধ্বংসযোগ্য আলামত আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর বিকেলে জেলা জজ আদালত প্রাঙ্গণের সামনের মাঠে এগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
ধ্বংস করা আলামতের মধ্যে ছিল ৩ হাজার ১০৪ পিস ইয়াবা, ৩০ কেজি ৫ গ্রাম গাঁজা এবং ৮৮টি মৎস্য মামলায় জব্দ করা ১১ হাজার ৭৯০ মিটার অবৈধ জাল। এসব আলামতের নথিভুক্ত পৃথক মূল্য কয়েকটি খাতে মোট ৩০ লাখ টাকার বেশি।
মঙ্গলবার বিকেলে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মালখানা শাখার ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট শাহাদাতুল হাসান আল মুরাদের উপস্থিতিতে এ কার্যক্রম সম্পন্ন হয়। চাঁদপুর জেলার বিভিন্ন থানা, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভিন্ন মামলায় জব্দ করা আলামত এ সময় ধ্বংস করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গতকাল রাতে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নাজির ফখরুদ্দিন স্বপন।