স্টাফ রিপোর্টার
ফরিদগঞ্জ উপজেলা ভূমি অফিসের নাজিরের ঘুষ কাণ্ডে ভিডিও ভাওরাল হওয়ার পর তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। জেলা প্রশাসক সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর (শুক্রবার) একাধিক গণমাধ্যমে ফরিদগঞ্জ উপজেলার ভূমি অফিসের নাজির সাইফুল ইসলামের ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল হয়।
এ নিয়ের স্যোশাল মিডিয়ায় তাঁর বিরুদ্ধে ঘুষ গ্রহণের একাধিক অভিযোগ উঠে। এর পর তাকে স্ট্যান্ড রিলিজ করে হাইমচরে পদায়ন করা হয়। একই সাথে তাঁর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়।
ফরিদগঞ্জের সচেতন মহল দাবী করেন, এরকম ঘুষ লেনদেনের একাধিক ব্যক্তি ফরিদগঞ্জ ভূমি অফিসে রয়েছে। এদের বিরুদ্ধে যদি এখন ব্যবস্থা গ্রহণ না করা হয়। তাহলে প্রশাসনকে ঘুষ মুক্ত করা সম্ভব হবে না। আমরা চাই, প্রশাসনের মধ্যে যারা সৎ ও নিষ্ঠাবান, তাদের হাতে দেশের দায়ীত্ব ভার পরিচালনা হোক, আর যারা ঘুষ ও অবৈধতার সাথে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক।