আবাহনীর ঝরে ৫ -১ গোলে হেরে গেল ঢাকা ওয়ান্ডার্স

প্রতিনিধি :
 বাংলাদেশ ফুটবল লীগের চাঁদপুর ভেনুতে আবাহনী ক্রীড়া চক্রের কাছে ৫-১   গোলে হেরে যায় হোম ভেন্যু ঢাকা ওয়ান্ডার্স ক্লাব।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে শনিবার ৩ অক্টোবর চাঁদপুর স্টেডিয়াম মুখোমুখি হয় আবাহনী ক্রীড়া চক্র ও  ঢাকা ওয়ান্ডার্স ক্লাব।
খেলা  শুরু হওয়ার ৩ মিনিটের মাথায় আবাহনীর নাইজেরিয়ান খেলোয়াড় অকাচির হেডে প্রথম গোলে এগিয়ে যায় আবাহনী। প্রথমার্ধে ৬ মিনিটের সময় আবাহনীর পাকিস্তানি খেলোয়াড় মঈন আহমেদের গোলে আবাহনী  এগিয়ে যায় ২-০ গোলে।  খেলার ১৪ মিনিটের সময় ঢাকা ওয়ান্ডার্সের জাহিদ হোসেনের করা গোলে সমতা আনতে চেষ্টা করে ক্লাবটি। প্রথমার্ধের ৩৪ মিনিটের সময় ঢাকা ওয়ান্ডার্স ক্লাবের ডি বক্সের মধ্যে আবাহনীর  ফুটবলাররা এগিয়ে গেলে ওয়ান্ডার্স ক্লাবের  রক্ষণভাগ ফাউল করলে রেফারি পেনাল্টির আহবান জানায়  আবাহনীকে। আবাহনী ৩-১গোলে এগিয়ে যায়। খেলার প্রথমার্ধ ৩-১ গোলে শেষ হয়।
খেলার ৭৫ মিনিটে আবাহনীর অকাচির‌ করা গোলে এগিয়ে যায় ৪-১ গোলে।  খেলার অতিরিক্ত সময়ে আবাহনীর মুনাফের করা গোলে ঢাকা  ওয়ান্ডার্স এর সাথে ৫-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আবাহনী।
শেয়ার করুন: