সরকার কৃষি উৎপাদন বৃদ্ধি জন্য আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করছে :ড.জালাল  এমপি 

ফারুক হোসেন:
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ড. জালাল উদ্দিন বলেন, বাংলাদেশ কৃষিনির্ভর দেশ। কৃষকদের কথা চিন্তা করে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে ভর্তুকির মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি জন্য ভর্তুকির মাধ্যমে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করছে।
তিনি আরো বলেন, আধুনিক কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতির ব্যবহার বাড়ানো গেলে কৃষকের সময় ও উৎপাদন খরচ কমার পাশাপাশি কৃষি উৎপাদন আরও বৃদ্ধি পাবে। কৃষকদের স্বাবলম্বী করতে সব ধরনের উদ্যোগ বিএনপি সরকার কার্যক্রম অব্যাহত রাখবে।
মঙ্গলবার দুপুরের উপজেলা পরিষদের অডিটোরিয়ামে কৃষি উৎপাদন বৃদ্ধি ও আধুনিকীকরণের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আধুনিক কৃষি যন্ত্রপাতি ও কৃষি উপকরণ বিতরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে ড.মুহাম্মদ জালাল উদ্দিন এমপি এ কথাগুলো বলেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি সভাপতিত্বে, বক্তব্য রাখেন  উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী ও জেলা বিএনপি সদস্য  আলমগীর সরকার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান,উপজেলা বিএনপির সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু।
শেয়ার করুন: