প্রধানমন্ত্রী দরিদ্র, অসহায় ও প্রতিবন্ধী মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে :এমপি জালাল উদ্দিন

ফারুক হোসেন:
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ড. জালাল উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দরিদ্র, অসহায় ও শারীরিক প্রতিবন্ধী মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সরকারের দেওয়া হুইলচেয়ারের মাধ্যমে উপকারভোগীরা আরও স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন। সরকারের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, শারীরিক প্রতিবন্ধকতার কারণে যারা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না, তাদের জীবনযাত্রা সহজ করতেই হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। আগামী দিনগুলোতে উপকারভোগীদের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও সহায়তার ব্যবস্থা করা হবে।
মঙ্গলবার সকালে সমাজসেবা অধিদপ্তর আয়োজিত উপজেলা পরিষদ চত্বরে  প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে ড.মুহাম্মদ জালাল উদ্দিন এমপি এ কথাগুলো বলেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি সভাপতিত্বে উপস্হিত ছিলেন জেলা বিএনপি সদস্য আলমগীর সরকার, পৌর বিএনপি সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু, পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক উজ্জল ফরাজি, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সারোয়ার আবেদিন খোকনসহ উপজেলা সমাজসেবা কর্মকর্তা বৃন্দ ও বিএনপি ও দলীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
শেয়ার করুন: