নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর প্রেস ক্লাবের উদ্যোগে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য আজ ৫ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার দিনব্যাপী দ্বিতীয় বারের মতো বিনামূল্যে বিশাল পরিসরে ডায়াবেটিস পরীক্ষা, চক্ষু পরীক্ষা ও সাধারণ স্বাস্থ্যসেবা চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় উদ্বোধনী অনুষ্ঠান এবং স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু হবে। চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনের (তৃতীয় তলা) এ আয়োজনে তিনটি হাসপাতালের চিকিৎসক ও মেডিকেল টিম চিকিৎসাসেবা প্রদান করবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, চাঁদপুর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন, ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহবুবুর রহমান, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক ডা. মোবারক হোসেন চৌধুরী এবং চাঁদপুর পৌর বিএনপির সভাপতি মোঃ আক্তার হোসেন মাঝি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।
চাঁদপুর প্রেস ক্লাব, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম ও চাঁদপুর জেলা ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য, তাঁদের পরিবারের সদস্য এবং মাঠপর্যায়ের পেশাগত সাংবাদিক ও জেলার ৭ উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকরা এ ক্যাম্পে বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।
ক্যাম্পে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট সকল সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের বিশেষভাবে আহ্বান জানিয়েছেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ।