জাতীয় স্বার্থে রাজনৈতিক মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে:এমপি মানিক

 

 

 

বিশেষ প্রতিনিধি

জাতীয় স্বার্থ, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় রাজনৈতিক মতপার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

তিনি জানান, একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে জাতীয় ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত জরুরি।

শনিবার (০৭ নভেম্বর) সকালে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং তাঁর দেশপ্রেম ও সাহসিকতা আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। তিনি আরও উল্লেখ করেন, ঐতিহাসিক এই দিন থেকে শিক্ষা নিয়ে দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সবাইকে একযোগে কাজ করতে হবে।

জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. আতিকুর রহমান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল ছিদ্দিকের সঞ্চালনায় সভায় পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন: