জেলা যুবদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

 

স্টাফ রিপোর্টার

চাঁদপুর জেলা যুবদলের নবগঠিত কমিটির সভাপতি অ্যাড. নুরুল আমিন খান আকাশ ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাহারকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল বের করা হয়।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে ৪টায় চাঁদপুর জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়।

জেলা যুবদলের নবগঠিত কমিটির সভাপতি অ্যাড. নুরুল আমিন খান আকাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাহারের পরিচালনায় মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্যা সেলিম, জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, খলিলুর রহমান গাজী, সাংগঠনিক সম্পাদক মনির চৌধুরী, সহ-সভাপতি ডি এম শাহাজাহান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহাজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদির বেপারী, সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম খান নজু, পৌর যুবদলের আহ্বায়ক শাহাজাহান কবির খোকা, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান খান কাজল, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ আব্দুর রাজ্জাক হাওলাদার, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমান হোসেন গাজী, বর্তমান কমিটির আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারী, সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগসহ জেলা, সদর, পৌর, ১৪টি ইউনিয়ন ও পৌর ১৫টি ওয়ার্ড যুবদলের নেতা-কর্মীরা।

শেয়ার করুন: