আনোয়ারুল হক:
শিক্ষামন্ত্রী ডা:দীপু মনি এমপির ঐকান্তিক প্রচেষ্টায় প্রায় ২শ ৩০ কোটি টাকা ব্যায়ে চাঁদপুর জেলার ৫৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক এবং আবাসিক ভবন নির্মিত হতে যাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের এ প্রকল্প গুলো বাস্তবায়ন করবে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চাঁদপুর । ইতোমধ্যে স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের নামে বরাদ্দ দেয়া হয়েছে। অল্প কিছু দিনের মধ্যে নির্মাণ কাজের প্রক্রিয়া শুরু হবে বলে নিশ্চিত হওয়া গেছে।
৫৩টি ভবনের মধ্যে ৪০টি হবে ৪ তলা বিশিষ্ট । এ ভবন গুলোর প্রতিটি নির্মাণে ব্যায় হবে প্রায় আড়াই কোটি টাকা। বহুতল ভবনের মধ্যে চাঁদপুর সরকারি মহিলা কলেজে নির্মিত হবে ২ টি ভবন। একটি ছাত্রী নিবাস ১২তলা বিশিষ্ট ভবন । এটি নির্মাণে ব্যয় হবে প্রায় ১৮ কোটি টাকা । অন্যটি ১০তলা বিশিষ্ট একাডেমিক ভবন । এটিতে ব্যয় হবে ১৫ কোটি টাকা। পুরাণ বাজার ডিগ্রী কলেজে ১০তলা বিশিষ্ট একটি ভবন নির্মিত হবে । এতে ব্যয় হবে ১৫ কোটি টাকা। হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ে ১২ কোটি টাকা ব্যায়ে নির্মিত হবে ১০ তলা বিশিষ্ট একটি ভবন । মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ১২ কোটি টাকা ব্যায়ে নির্মিত হবে ১০ তলা বিশিষ্ট একটি ভবন।
টেকনিক্যাল সরকারি হাই স্কুলে ১২ কোটি টাকা ব্যায়ে নির্মিত হবে ১০ তলা বিশিষ্ট আরো একটি ভবন। হাইমচর বালক সরকারি উচ্চ বিদ্যালয়ে ৮কোটি টাকা ব্যায়ে নির্মিত হবে ৬ তলা বিশিষ্ট একটি ভবন। হাইমচর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৮ কোটি টাকা ব্যায়ে নির্মিত হবে ৫ তলা বিশিষ্ট একটি ভবন। কচুয়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে ৮ কোটি টাকা ব্যায়ে নির্মিত হবে ৬ তলা বিশিষ্ট একটি ভবন এবং কচুয়া শহীদ স্মৃতি সরকারি উচ্চ বিদ্যালয়ে ৬ কোটি টাকা ব্যায়ে নির্মিত হবে ৬ তলা বিশিষ্ট একটি ভবন । হাইমচর সরকারি কলেজে ৮ তলা বিশিষ্ট একটি ভবন নির্মিত হবে । এতে ব্যয় হবে প্রায় ১০ কোটি টাকা। বাবুরহাট কলেজের ৬তলা বিশিষ্ট একটি ভবন হবে ৫ কোটি টাকা ব্যয়ে । আরো একটি ভবন হবে মতলব উত্তরে ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ে । এতে ব্যয় হবে সাড়ে ৩ কোটি টাকা।
আড়াই কোটি টাকা মূল্যে ৪ তলা বিশিষ্ট ভবন গুলো হবে কচুয়ার সিং আড্ডা উচ্চ বিদ্যালয় ,আকানিয়া নাছিরপুর উচ্চ বিদ্যালয় ,রঘনাথপুর উচ্চ বিদ্যালয় ,উজানী হাজী আমির উদ্দিন আলেকজান উচ্চ বিদ্যালয় ,্আইনগিরি উচ্চ বিদ্যালয় এবং আশেক আলী উচ্চ বিদ্যালয়ে ।
মতলব উত্তরের রুহিতার পাড় ডিএম উচ্চ বিদ্যালয় , লুধুয়া আহম্মদিয়া ছালাফিয়া দাখিল মাদ্রাসা এরং রাঢ়ি কান্দি দাখিল মাদ্রাসা, মতলব দক্ষিনের বহরী উচ্চ বিদ্যালয়, আধায়া উচ্চ বিদ্যালয় এবং আছলছিলা উচ্চ বিদ্যালয়।
চাঁদপুর সদরের শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়(পৌরসভা ),পীর মহসিন বালিকা উচ্চ বিদ্যালয় (পৌরসভা ) হরিনা চালিতাতলী এডওয়ার্ড ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, মৈশাদী বালিকা উচ্চ বিদ্যালয়, সফর মালী উচ্চ বিদ্যালয় ,বাবুরহাট উচ্চ বিদ্যালয় ,পুরাণ বাজার বালিকা উচ্চ বিদ্যালয়, মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়, রামপুর আর্দশ আলিম মাদ্রাসা,গাজীপুর হরিপুর নেছারিয়া ফাজিল মাদ্রাসা এবং বীর প্রতিক মমিন উল্যা পাটওয়ারী একাডেমী ।
হাইমচর আর্দশ উচ্চ বিদ্যালয়,গন্ডামারা উচ্চ বিদ্যালয়,জামিলায়ে মহিলা দাখিল মাদ্রাসা এবং গন্ডামারা আবু বকর সিদ্দিক ফাজিল মাদ্রাসা।
ফরিদগঞ্জের বালিথুবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়, রুপসা আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়, নয়ারহাট চির্কা চাঁদপুর স্কুল এন্ড কলেজ , রামপুর মজিদিয়া উচ্চ বিদ্যালয় এবং বদরপুর আলিম মাদ্রাসা।
শাহরাস্তির পঞ্চগ্রাম আজিজুর রহমান উচ্চ বিদ্যালয় ,ফটিকখিরা এসএ বালিকা উচ্চ বিদ্যালয়,বেরনাইয়া উচ্চ বিদ্যালয়, আলহাজ্ব সিরাজ উদ্দিন চৌধুরী বালিকা দাখিল মাদ্রাসা এবং উঘারিয়া ইউসি উচ্চ বিদ্যালয়।
হাজীগঞ্জের মৈশাঈদ পল্লী মঙ্গল এজি উচ্চ বিদ্যালয়, হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং বলাখাল জে এন উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজ।
![]()