নিজস্ব প্রতিনিধি ॥
মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের মেহরন এলাকায় উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেনের নির্দেশনায় সহকারী কমিশনার ভূমি মিজ মুমতাহিনা পৃথৃলা অভিযান চালিয়ে তিন জন আসামিকে আকট করা হয় ।
৩ সেপ্টেম্বর বিকালে অভিযান পরিচালনাকালে পুকুরের তলদেশ থেকে অবৈধ ড্রেজারের মাধ্যমে মাটি উত্তলোন করতে দেখা যায় ।
এ সময় ড্রেজারের কাজে নিয়জিত ৩ জনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারা ৪ লঙ্ঘনের দায়ে একই আইনের ধারা ১৫ অনুসারে ৫০ হজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং ড্রেজারটি ঘটনাস্থলেই অকেজো করা হয়। জানাজায় কাজিয়ারা গ্রামের আবু বক্কর নামে এক ব্যাক্তি দির্ঘদিন যাবত ড্রেজার দিয়ে মাটি বিক্রি করে আসছে । এ সময় মতলব দক্ষিণ থানার এসআই আফজাল সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন ।
এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি মিজ মুমতাহিনা পৃথৃলা বলেন ড্রেজার দিয়ে মাটি কাটর অপরাধে তিনজনকে আটক করা হয়েছে । এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের জেল দেওয়া হয়েছে ।
![]()