আইনশৃঙ্খলা বাহিনীর কাজ আরো বৃদ্ধি করতে হবে: জেলা প্রশাসক

আরেফিন সুমন ॥

চাঁদপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১৩ জুলাই ২০২৫) রবিবার সকল ১০ টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে এ সভা সম্পন্ন হয়।

সভায় সভাপতির বক্তব্যে চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট সন্তুষ্ট রয়েছে। তবে, আইনশৃঙ্খলা বাহিনীর কাজ আরো বৃদ্ধি করে বিশেষভাবে নজর দিতে হবে। বিশেষ করে উপজেলা আইনশৃঙ্খলা অবনতি, সরকারি জায়গা জমি বেদখল, বালু উত্তোলনের বিনয়, স্কুল কলেজের গভর্নিং বডির কমিটি গঠনের সঠিক পদ্ধতি ব্যবহার করে এগিয়ে যাওয়া এবং মাদকদ্রব্য ও চোরাচালান বিষয়ে আরো নজরদারি বাড়াতে বলা হয়েছে।

এছাড়াও গ্রামে বাল্য বিয়ের সংখ্যা বেড়ে চলছে। এগুলো রোধকল্পে কাজ করতে জোরালো ভূমিকা পালন করতে হবে আরো। যারা নোটারি পাবলিক নিয়ে কাজ করেন, তারাও একটু সচেতনতা অবলম্বন করতে হবে। বয়স বাড়ানো কমানো যেন কোনোভাবেই না করা যায়, সে বিষয়ে দৃষ্টি রাখতে হবে।

জেলা প্রশাসক আরো বলেন, প্রসাশনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলেরও এগিয়ে আসতে হবে জেলার আইনশৃঙ্খলা রক্ষায়। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের ভূমিকা পালন করতে হবে। তাহলেই আইনশৃঙ্খলায় ব্যাপক সফলতা আসবে বলে তিনি জানান।

এসময় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক সূচিত্র রঞ্জন দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ২১ কুমিল্লা সেনানিবাস অধিনায়ক আসমাউল, চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জেলা নৌ পুলিশ সুপার প্রতিনিধি ইমতিয়াজ আহমেদ,জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান, জেলা কোস্টগার্ড তানজিমূল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত জামিল সৈকত।

সভায় উপস্থিত ছিলেন, চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ গোলাম জাকারিয়া, চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল সদর হাসপাতালের সহকারী তত্ত্বাবধায়ক আশরাফ হোসেন, এনএসআই যুগ্ম পরিচালক আবু আব্দুল্লাহ, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সূরাহ সদস্য চাঁদপুর জেলা আমির মাওঃ মোঃ বিল্লাল হোসাইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, চাঁদপুর কোর্টের বিজ্ঞ আইনজীবী বারের সভাপতি বাবর, নারী পিপি অ্যাড. কোহিনূর বেগম, চাঁদপুর জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মোঃ মাহবুবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা আক্তার, গণ অধিকার পরিষদের আহ্বায়ক কাজী রাসেল, চাঁদপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি সুভাস চন্দ্র ঘোষ, চাঁদপুর জেলা প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, জেলা ফায়ার সার্ভিস কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও অন্যান্যরা।

Loading

শেয়ার করুন: