আজ সাবেক এমপি মোস্তফা মহসিন মন্টু ও অ্যাড.ফজলুল হক সরকারের শোক সভা

 

স্টাফ রিপোটার:

আজ শনিবার সাবেক এমপি মোস্তফা মহসিন মন্টু ও অ্যাড.ফজলুল হক সরকারের শোক সভা অনুষ্ঠিত হবে। চাঁদপুুর জেলা গণফোরামের আয়োজনে আজ সকাল ১০ টায় চাঁদপুুর জেলা আইনজীবী সমিতিতে শোকসভা ও দোয়ার আয়োজন করা হয়েছে।

গণফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মোস্তফা মহসিন মন্টু এবং গণফোরামের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ফজলুল হক সরকারের স্মরনে শোকসভা অনুষ্ঠিত হবে। দু’জনেই জুন মাসেই মারা যান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় গণফোরামের সাধারণ সম্পাদক ডাঃ মিজানুর রহমান। সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় গণফোরামের প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুুর জেলা গণফোরামের সভাপতি অ্যাড. সেলিম আকবর।

শোকসভা ও দোয়া মাহফিলে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন জেলা গণফোরামের সাধারন সম্পাদক বাবুল ও আশরাফ বাবু সহ সদস্যরা।

Loading

শেয়ার করুন: