নিজস্ব প্রতিবেদক॥
চাঁদপুর জেলা কওমি সংগঠনের উদ্যোগে আজ ৩০ নভেম্বর ২০২৫, রবিবার বাদ জোহর চাঁদপুর হাসান আলী হাইস্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসলামী মহা সম্মেলন ও সিরাতুন্নবী (সা.) মাহফিল। অনুষ্ঠানকে কেন্দ্র করে শিক্ষার্থী, উলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
মাহফিলের প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন ব্রিটিশ খেদাও আন্দোলনের সিপাহসালার সাইয়্যেদ হোসাইন আহমাদ মাদানী (রহ.)-এর ছোট সাহেবজাদা, আওলাদে রাসুল সাইয়্যেদ আসজাদ মাদানী, দেওবন্দ, ভারত।
অনুষ্ঠানের প্রধান আলোচক রাহমানিয়া আরাবিয়া, মুহাম্মদপুর, ঢাকার শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক।
এ ছাড়া বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন জামিয়াতুন নূর আল-আলামিয়া, চট্টগ্রাম এর আল্লামা ওবাইদুল্লাহ হামযা, রহমাতুল্লিল আলামীন ফাউন্ডেশন এর চেয়ারম্যান মুফতী সাখাওয়াত হোসাইন রাজী, মাওলানা নুরুল ইসলাম শরীফ, হাতিয়া।
মাহফিলের সভাপতিত্ব করবেন চাঁদপুর জেলা কওমি সংগঠন ,সভাপতি মুফতী আবু সাঈদ ।
চাঁদপুর জেলা কওমি মাদ্রাসা সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা লিয়াকত হোসেন জানিয়েছেন, অনুষ্ঠানের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। অনুষ্ঠান সফল করতে ধমপ্রান মুসলমানদের কে দলে দলে যোগদান করার আহ্বান জানিয়েছেন তিনি।
![]()