খালেদা জিয়ার সুস্থতা কামনায় চাঁদপুর পৌর ওয়ার্ড ছাত্রদলের মিলাদ ও দোয়া

স্টাফ রিপোর্টার
বিএনপির চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে পুরান বাজার ওচমানিয়া মাদ্রাসা মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুম্মা চাঁদপুর পৌর ২নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ফয়সাল আহমেদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু ইউসুফ জিসানের উদ্যোগে পুরাণ বাজার ওচমানিয়া মাদ্রাসা মসজিদের দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মাও. আবু নোমান।
এসময় জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের দীর্ঘায়ু কামনা ও পৌর বিএনপির সভাপতি মো. আক্তার হোসেন মাঝি সুস্থতা কামনায় দোয়া করা হয়।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, পৌর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. মাসুদ পাটওয়ারী, ২নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. রব মিজি, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম শেখ, দপ্তর সম্পাদক মো. বিল্লাল শেখ, ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. আবুল হোসেন, সহ-সভাপতি মো. লিটন শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, মো. জুয়েল শেখ, সহ-সাংগঠনিক সম্পাদক রাসেল ছৈয়াল, সদস্য ও সাবেক যুগ্ম আহ্বায়ক ফয়সাল মোল্লা, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল হাওলাদার, সহ-সভাপতি রকমান হাওলাদার, নেতা মো. বাসু খান, রাজিব, ২নং ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি সম্রাট বেপারি, মো. শাকিল শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির বেপারী, নাজমুল গাজী, সজিব গাজী, মিজান হাওলাদার, সদস্য শামীম হোসেন, মো. নাজিম, ইমদাদুল ইসলাম শাকিব, মো. অনিক, ওয়ার্ড মৎস্যবীজী দলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ভূঁইয়া, ওসমানিয়া মাদ্রাসা ছাত্রদলের সভাপতি শামিম পাটওয়ারী, সাধারণ সম্পাদক নাহিদ বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজমির মিয়াজী, তানজিম আহমেদ সোহান, পুরাণ বাজার মধুসূদন উচ্চ বিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. নিঝুম, সহ-সভাপতি মো. বিপ্লব, রাহিম বেপারি, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

Loading

শেয়ার করুন: