চাঁদপুরে জেলা জজ কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ও পিঠা উৎসবের উদ্বোধন

 

স্টাফ রিপোটার :

চাঁদপুর বিচার বিভাগের আয়োজনে জেলা জজ কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ও পিঠা উৎসবের উদ্বোধন করা হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার। বুধবার ২৬ নভেম্বর  রাতে জেলা আদালতের ব্যাডমিন্টন মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুনতাসির আহমেদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত (১) মুহাম্মদ আমিরুল ইসলাম অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২) সৈয়দ তফাজ্জল হাসান হিরু, চাঁদপুর জেলা জজ আদালতের পিপি অ্যাড. কুহিনুর বেগম, জিপি অ্যাড. রফিকুল হাসান রীপন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. বাবর বেপারী, সাধারণ সম্পাদক অ্যাড. জসীমউদ্দীন মেহেদী হাসান সহ বিচার বিভাগের বিচারক ও আইনজীবীগণ।

আয়োজকদের সুত্রে জানা যায় টুর্নামেন্টে এককে ৪ টি ও দ্বৈত্যে ৮টি দল অংশগ্রহণ করেন।

 

Loading

শেয়ার করুন: