চাঁদপুরে বিজয় মেলার উদ্বোধন

সটাফ রিপোর্টার।।
শুরু হয়েছে চাঁদপুরের ঐতিহাসিক বিজয় মেলা উদ্বোধন করা হয়েছে।
 গতকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর ) এ মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: নাজমুল ইসলাম সরকার। তিনি ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলাটির শুভ উদ্বোধন করেন। পরে তিনি বিভিন্ন স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন।
এই মেলার উদ্দেশ্য হলো মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মৃতিচারণ পাঠ ইত্যাদি। আরো আছে বই, হস্তশিল্প, পণ্য প্রদর্শনীর সুযোগ করে দেওয়া।
জেলা প্রশাসন থেকে একাধিক সূত্রে জানা যায় যে, প্রতিবার চাঁদপুরে এই বিজয়মেলা মাসব্যাপী হয়ে থাকে। কিন্তু এইবার বিভিন্ন কারণে মাত্র তিনদিন অর্থ্যাৎ ১৬ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।
এবারের ৩৪ তম আয়োজনে বিজয় মেলায় সম্পূর্ণ চাঁদপুরের স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন উদোক্তাদের স্থান দেয়া হয়। মেলায় সর্বমোট ৫২ টি স্টল রাখা হয়। তার মধ্যে রকমারি জিনিসপত্র, দেশী তাঁতে বোনা কাপড়, দৈনন্দিন জিনিসপত্র, সুস্বাদু খাবারের দোকান স্থান পেয়েছে। এছাড়া মেলায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল ছিদ্দিক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা, সহকারি কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি, সহকারি কমিশনার (নেজারত) মো: আনিসুর রহমান, সহকারি কমিশনার (জেএম) বিশাল দাস।

Loading

শেয়ার করুন: